এক্সপ্লোর
বীরভূমে মোবাইল এবং ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়ার নামে এনআরসি-সিএএর তথ্য সংগ্রহের অভিযোগে বিক্ষোভ, আতঙ্ক কাটাতে মাইকে প্রচার প্রশাসনের
বীরভূমে ক্রমেই ছড়াচ্ছে সিএএ-এনআরসি আতঙ্ক! মল্লারপুরের গৌরবাজারের পর এবার আম্বা ও মেহেদিপুর। মোবাইল এবং ইন্টারনেট প্রশিক্ষণ দেওয়ার নামে এনআরসি-সিএএর তথ্য সংগ্রহের অভিযোগে বিক্ষোভ। প্রশাসন সূত্রে খবর, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে মহিলাদের সড়গড় করতে ২০১৫ সালে ইন্টারনেট সাথী প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় বেসরকারি সংস্থাকে। প্রশিক্ষণের পর প্রশ্নমালা পূরণ করতে হয়। স্থানীয় সূত্রে দাবি, বাড়ি বাড়ি ঘুরে তারই প্রশিক্ষণ দিতেন আম্বা গ্রামের বাসিন্দা রিম্পি খাতুন। কিন্তু, সম্প্রতি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। এরপরই ওই মহিলার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিক ও বিডিও। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
একই ছবি মল্লারপুরের মেহেদিপুর গ্রামেও। সেখানেও এক ইন্টারনেট সাথীর বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই মহিলাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। বুধবার একই কারণে মল্লারপুরের গৌরবাজার গ্রামে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করে পুলিশ। এবার উত্তেজনা ছড়াল পাশের আম্বা ও মেহেদিপুর গ্রামে। স্থানীয়দের সচেতন করতে গ্রামে গ্রামে মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন।

বাংলা
Umesh Rai on Terrorist | "এরা সমাজের শত্রু, পাকিস্তানকে তথ্য সরবরাহ করে। জঙ্গি মডিউলে যারা যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না"
Kunal Ghosh on Terrorist | "সব কিছুতেই তৃণমূল-তৃণমূল। পুলওয়ামায় তৃণমূল ছিল। জঙ্গি তৃণমূল ঢুকিয়েছিল" : Kunal Ghosh
Bengal STF on Terror News | "বেঙ্গল এসটিএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আমরা সর্বদা সতর্ক" : অজয় নন্দ | ABP ANANDA LIVE
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion