এক্সপ্লোর
মাস্ক পরতে বলায় হাওড়ার কালীবাবুর বাজারে সিভিক ভলান্টিয়ারকে চড়, আটক মহিলা
মাস্ক পড়তে বলার জের। হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে মারধর। আজ সকালে কালীবাবুর বাজারে ভিড় নিয়ন্ত্রণ করছিল পুলিশ। এক মহিলা, মাস্ক না পরে বাজারে আসেন বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ তাঁর কাছে জানতে চায়, কেন তিনি মাস্ক পরেননি? এই নিয়ে পুলিশের সঙ্গে ওই মহিলার বচসা শুরু হয়। সেইসময় এক সিভিক ভলান্টিয়ারকে চড় মারেন ওই মহিলা। ঘটনার পর মহিলাকে আটক করেছে পুলিশ।
আরও দেখুন





















