এক্সপ্লোর
বাংলার সংস্কৃতি বোঝে না, বিজেপির মতো এমন অতিমারি দেখিনি: মুখ্যমন্ত্রী
জাগো বাংলার শারদ সম্মান উদ্বোধনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনাকালে বিশ্বজুড়ে এক দুর্বিসহ অবস্থা চলছে। বহু মানুষের রোজগার বন্ধ। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সকলকে। পাশাপাশি তাঁর আবেদন, পুজো উপভোগ করুন কিন্তু ভিড়ে যাবেন না। মাস্ক পরে মন্ডপে যাবেন, প্রয়োজনে গ্লাভস পড়ুন। এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী জানান, বাংলার সংস্কৃতি বোঝে না বিজেপি। বিজেপিকে খোঁচা দিয়ে তিনি জানান, বিজেপির মতো এমন অতিমারী দেখেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিমান, স্পেশাল ট্রেন চলায় রাজ্যে সংক্রমণ বেড়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ার জন্য ভিন রাজ্য থেকে আসা গাড়িকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি কোমরবিডিটি থাকলে গাফিলতি না করার পরামর্শও এদিন দেন তিনি।
বাংলা
দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















