এক্সপ্লোর
লোকগাথা অনুযায়ী আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব, করোনা পরিস্থিতিতে আজ তারাপীঠে চলছে বিশেষ পুজো
তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে শক্তির আরাধনা। তবে করোনা আবহে ভক্তের সংখ্যা এবার অনেকটাই কম। লোকগাথা অনুযায়ী, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব৷ কথিত আছে, পাল রাজত্বের সময়কালে স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তাঁর মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয় দত্ত সওদাগর। সেই উপলক্ষে প্রতি বছরের মতো আজও তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন৷
ভোরে মূল মন্দির থেকে মায়ের বিগ্রহ বের করে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় বিশ্রাম মঞ্চে। সকালে মঙ্গলারতির পর দেওয়া হয় শীতল ভোগ। সন্ধ্যারতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। রাতে মাকে দেওয়া হবে অন্ন ভোগ।

বাংলা
টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়
আরও দেখুন