এক্সপ্লোর
হাওড়া থানার ২ পুলিশ কনস্টেবল করোনা পজিটিভ, ভর্তি হাসপাতালে
হাওড়া থানার ২ পুলিশ কনস্টেবল করোনা পজিটিভ। উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় কয়েকদিন আগে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রিপোর্ট এলে দেখা যায় ২ জনেই পজিটিভ। ওই ২ কনস্টেবলকে গতকালই হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ কনস্টেবলের সংস্পর্শে আসায় আরও ২ পুলিশ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এর আগে হাওড়ার শিবপুর থানার ১৬ জন এবং সাঁতরাগাছি থানার ২ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শিবপুর থানার ১৬ জনের মধ্যে ১৫ জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে হাওড়ার শিবপুর থানার ১৬ জন এবং সাঁতরাগাছি থানার ২ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। শিবপুর থানার ১৬ জনের মধ্যে ১৫ জনকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা
মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion