এক্সপ্লোর
Baghbazar fire Updates: হারিয়ে গিয়েছে মূল্যবান নথি, পুড়ে ছাই নগদ টাকা, শেষ সম্বল উদ্ধারের চেষ্টায় ঝুপড়িবাসীরা
হারিয়ে গিয়েছে মূল্যবান নথি। পুড়ে ছাই নগদ টাকা। চারদিকে শুধুই হাহাকার! আশায় বুক বেঁধে ধ্বংসস্তূপ থেকে শেষ সম্বল উদ্ধারের চেষ্টা চলছে সকাল থেকেই। বাগবাজারে গতরাতের বিধ্বংসী আগুনে নিঃস্ব প্রায় ৭০০ জন ঝুপড়িবাসী। চারদিকে শুধুই হাহাকার! ১০০টির বেশি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল রাতে নিরাশ্রয়দের কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই মিলেছে বাগবাজার মহিলা কলেজ ও কমিউনিটি হলে।
আরও দেখুন
















