এক্সপ্লোর
জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা চক্ররেলের বাগবাজার স্টেশনে
জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা চক্ররেলের বাগবাজার স্টেশন চত্বরে। গতকাল রাত ১২টা নাগাদ প্রতিমা বিসর্জন দিতে আসেন একটি ক্লাবের সদস্যরা। বিসর্জনের জন্য বাগবাজার স্টেশনে রেলের হাইটবার খোলা থাকলেও, প্রতিমা নিরঞ্জনের নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। ফলে হাইট বারে আটকে যায় প্রতিমা। এনিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় শ্যামপুকুর থানার পুলিশ। পরে পুলিশের মধ্যস্থতায় পূর্ব রেলের ডিআরএম-এর কাছে আবেদন জানিয়ে, অনুমতি মেলার পর বিসর্জন পর্ব সম্পন্ন হয়।
আরও দেখুন
























