এক্সপ্লোর
Chhath Puja 2020: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই সরোবরেই আরও আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা, বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা
আদালতের নির্দেশ সত্ত্বেও আজ সকালের দিকে Rabindra Sarovar-র ৩ নম্বর গেটের সামনে জড়ো হন পুণ্যার্থীরা। উত্তেজনার সৃষ্টি হয়। ঢুকতে না দিলে রাস্তায় বসে পুজো করারও হুঁশিয়ারিও দেন কয়েকজন। তাঁদের দাবি, “এবছরের মতো আমাদের পুজো করতে দিন”। কোর্টের নিষেধাজ্ঞা, তবুও গা জোয়ারি করছেন পুন্যার্থীদের। তাঁদের বক্তব্য, “৬ ঘণ্টা সময় চাই আমাদের। ৬ ঘণ্টায় কোনও পরিবেশ দূষণ হয় না।“ পাশাপাশি Subhas Sarovar-এ যথেষ্ট নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। বেলা বাড়ার সঙ্গে পুলিশের সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও দেখুন


















