Kashmir News: সামশেরগঞ্জের জাফরাবাদে নতুন করে উত্তেজনা । পুুলিশকে ঘিরে বিক্ষোভ
ABP Ananda LIVE: সামশেরগঞ্জের জাফরাবাদে নতুন করে উত্তেজনা । ওয়াকফ-হিংসায় নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে নতুন দরজা লাগানো ঘিরে ফের উত্তেজনা । পুুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । যা করা হয়েছে, তা পরিবারের অনুমতি নিয়ে করা হয়েছে, দাবি পুলিশ সুপারের
নিহতর পরিবারের অভিযোগ, নিহতের পরিবারের অনুমতি ছাড়াই দরজা পাল্টেছে পুুলিশ । বাড়ির ভিতরে দরজার তালা ভাঙারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । তালা ভাঙার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ
আরও খবর...,
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার ভারতের ওয়াটার স্ট্রাইক। জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর জল আটকাল
ভারত। চন্দ্রভাগার ওপর বাগলিহার বাঁধ থেকে জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এবার ED-র স্ক্যানারে ৫০০টি ভারতীয় পাসপোর্ট। ED সূত্রে খবর, এই পাসরপোর্টগুলি জাল হয়ে থাকতে পারে। তাই পাসপোর্টের জন্য কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল? পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি না? পুলিশ কী রিপোর্ট জমা দিয়েছিল? এসব জানতে পাসপোর্ট অফিসে ৫০০টি ভারতীয় পাসপোর্টের তালিকা পাঠিয়েছে ED. তদন্তকারীদের সন্দেহ, কলকাতা থেকেই বানানো হয়েছিল এই সমস্ত পাসপোর্ট।






















