এক্সপ্লোর

তৃণমূলের অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশনের চিঠি, চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রীর জেলা সফর বাতিল করল তৃণমূল

ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি তারা, তৃণমূল কংগ্রেসের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।  একেবারে চিঠি দিয়ে কমিশন জানিয়েছে, ‘ভোটের নামে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়নি কমিশন। রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকারই।’  কমিশন আরও বলেছে, ‘কোনও বিশেষ উদ্দেশ্যে ডিজিকে সরায়নি নির্বাচন কমিশন। ২ পর্যবেক্ষকের সুপারিশেই তা করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ উড়িয়ে স্পষ্ট জানিয়ে দিল কমিশন।  এদিন সকালে রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপস্থিত হয় তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হামলার ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তোলে শাসক দল।  কমিশনকে চিঠিতে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত এক গভীর ষড়যন্ত্র। এনিয়ে অবিলম্বে তদন্তের দাবি জানাচ্ছি। ডিজি-কে সরিয়ে দেওয়ার পরেই ২৪ ঘণ্টার মধ্যেই এই ঘটনা। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর রাজ্যের আইন শৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের ওপর।  মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায় এক্ষেত্রে কমিশনের ওপর বর্তায়। চিঠিতে উল্লেখ তৃণমূলের। নালিশ জানাতে আজ নির্বাচনে কমিশনে যান পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও ডেরেক ও ব্রায়েন।  তৃণমূলের এই চিঠির প্রেক্ষিতেই শাসক দলকে জবাব দিল কমিশন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তার গোড়ালিতে চোট রয়েছে। কাল সকাল ১১টায় ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড। অন্যদিকে দলনেত্রীর কর্মসূচিতে কোনও বদল করা হয়নি বলেই জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  কিন্তু, পরে, তৃণমূল সূত্রে জানা যায়, আপাতত দুদিনের কর্মসূচি বাতিল করা হচ্ছে। জানা গিয়েছে, ১৩ মার্চ পুরুলিয়ায় সভা ছিল মমতার। ১৪ মার্চ বাঁকুড়ায় যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রীর। ১৬ মার্চ তৃণমূল নেত্রীর পশ্চিম মেদিনীপুরে সভা। এরপর, ১৭ মার্চ পূর্ব মেদিনীপুরে সভা তৃণমূল নেত্রীর। 

 

 

ভিডিও খবর

Kalyan Banerjee:
"বেরোতে হবে ভাই, ডিম খাই, লাঠি খাই, গালাগাল খাই...", Abhishek Banerjee-কে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

নিউজ রিল খবর

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Kalyan Banerjee:
Kalyan Banerjee:
Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC

সেরা শিরোনাম

Tripura DGP Death: ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
ত্রিপুরা পুলিশের হেডকোয়ার্টার থেকে উদ্ধার DGP-র দেহ, ঘনাচ্ছে রহস্য
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ
Suvendu Adhikari:
"ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন...", অভিষেককে 'প্রতিষ্ঠিত চোর' কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Sonam Wangchuk: 'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?
'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget