এক্সপ্লোর
ফটাফট: Sovan-কে ছাড়াই BJP-র রোড শো, আলিপুর থেকে হেস্টিংসে মিছিলে কৈলাস, মুকুল, অর্জুনরা
শেষ পর্যন্ত বিজেপির (BJP) মিছিলে গেলেন না শোভন-বৈশাখী (Sovan Baisakhi)। আলিপুর থেকে হেস্টিংসে মিছিলে কৈলাস, মুকুল, অর্জুনরা। বিজেপির মিছিলের যাত্রাপথে তৃণমূলের মঞ্চ থেকে উড়ে এল ঢিল, জুতো। নাম না করে শুভেন্দু, মুকুলকে আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের। কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে বহিরাগত হলেন? প্রশ্ন অনুরাগ ঠাকুরের। বর্ধমানের ১০৮ শিব মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল। সকালে পুজো দেওয়ার পর জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেন, 'নতুন বছরে নতুন বছরে যেন বাংলা থেকে ভোট-হিংসা দূর হয়, পশ্চিমবঙ্গে যেন আবারও শান্তি ফিরে আসে সেই প্রার্থনাই করেছি'। অগ্নিগর্ভ পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজ চত্বরে। পতাকা লাগানো নিয়ে TMCP ও ABVP-র সংঘর্ষ। কলেজের বাইরে দাঁড়িয়ে থাকা বাইকে আগুন ধরিয়ে দেয়া হয়। পথ অবরোধ করে TMCP। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দু'পক্ষের। "দেশের প্রতিটি মানুষ করোনা ভ্যাকসিন পাবেন। এর মধ্যে কোনও দ্বিমত নেই। ভ্যাকসিনের উৎপাদন যত বাড়বে ততই ভ্যাকসিন সহজে মিলবে। যারা ভ্যাকসিন কেনার জন্য সক্ষম নন, তাদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বাকিরাও কম খরচেই ভ্যাকসিন পাবেন," জানালেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা। পাশাপাশি তাঁর পরামর্শ, "করোনার টিকা নিলেও মানতে হবে সতর্কতা।" কাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভকে। সৌরভকে দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তা গুরু গ্রেগের।
আরও দেখুন





















