Fatafat: তৃণমূলের জাতীয় কর্মসমিতির কোন পদে কে? আজ বৈঠক কালীঘাটে|Bangla News
আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, এই বৈঠকে তৃণমূলের জাতীয় স্তরের পদাধিকারীদের নাম ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে, তৃণমূলের সাংগঠনিক স্তরে আনা হতে পারে One Plus Two ফর্মুলা। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি জাতীয় কার্যনির্বাহী সভাপতির পদ তৈরি করা হতে পারে।
গরু পাচারকাণ্ডে সিবিআই (CBI) তলব দেবের সহ প্রযোজক পিন্টু মন্ডলকে। আজ সকাল ১১ টায় নিজাম প্যালেসে তলব। টাকার লেনদেনে পিন্টু মন্ডলের ভূমিকা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ।
দলের নির্দেশ অমান্য করে যাঁরা নির্দল হিসেবে লড়ছেন ৪৮ ঘন্টার মধ্যে তাঁদের সরতে হবে নির্বাচন থেকে। নির্দেশ অমান্য করলে বহিস্কার। নির্দেশ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির। দলবিরোধী কাজের জন্য গত ২ দিনে ৭ জেলায় বহিস্কার ৪৪ জন।





















