এক্সপ্লোর
এবিপি আনন্দে সম্প্রচারিত বাংলার শিক্ষা ক্লাসরুম ব্যাপক সাড়া পেয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী
রাজ্য সরকারের আয়োজনে এবিপি আনন্দে সম্প্রচারিত 'বাংলার শিক্ষা ক্লাসরুম' ব্যাপক সাড়া ফেলেছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ক্লাসরুম নিয়ে সরকারের ভবিষৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি শিক্ষকদের কী করতে হবে সে বার্তাও দেন। শিক্ষামন্ত্রী জানান, ছাত্রছাত্রীদের সাড়া পেয়ে স্কুল খোলা অবধি এই ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পড়ুয়াদের জন্য রবিবার ছাড়া বাকি ৬ দিনই চলবে এই ক্লাস।
আরও দেখুন






















