এক্সপ্লোর
PSC Agitation: চাকরির দাবিতে PSC অফিসের সামনে বিক্ষোভকারীদের ধরপাকড় পুলিশের ।Bangla News
মুদিয়ালিতে পিএসসি (PSC) অফিসের সামনে খাদ্য দফতরের ফুড সাব ইন্সপেক্টর পদের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। চাকরিপ্রার্থীদের দাবি, এর আগে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল। তারপর জটিলতা কাটলেও নিয়োগ হয়নি বলে দাবি চাকরিপ্রার্থীদের। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে আজ সকালে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। প্রচণ্ড গরমে বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন চাকরিপ্রার্থী। পুলিশের তরফে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা শুরু হয়েছে। চলছে ধরপাকড়। বিক্ষোভকারীদের তোলা হয় প্রিজনভ্যানে।
কলকাতা
প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















