Locket Chatterjee: সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় লকেট চট্টোপাধ্যায়। Bangla News
বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাল্টা কি এবার সংসদে? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন লকেট চট্টোপাধ্যায়। বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না পাওয়ায় পাল্টা চাল বিজেপির? খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। আজকেই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে। কোনও কমিটির চেয়ারম্যান পদ পায়নি তৃণমূল। তৃতীয় বড় দল, তাও কোনও কমিটির মাথায় নেই, ট্যুইট ডেরেকের। প্রথা ভেঙে সম্প্রতি পিএসি-র চেয়ারম্যান পদ দেওয়া হয়নি বিজেপিকে। তাই কি পাল্টা স্ট্যান্ডিং কমিটির মাথা থেকে সরানো হল সুদীপকে? প্রশ্ন রাজনৈতিক মহলের।






















