এক্সপ্লোর
Manish Shukla Murder: এর আগেও দু'বার মণীশকে খুনে চেষ্টা হয়েছিল ! বিজেপি নেতার বিরুদ্ধেও খুনের চেষ্টা, অস্ত্রআইন-সহ একাধিক ধারায় ঝুলে ১৯টি মামলা !
রবিবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার প্রাণঘাতী হামলা হয় মণীশ শুক্লর ওপর। প্রত্যেকবার অল্পের জন্য রক্ষা পেলেও এবার আর হল না! অন্যদিকে একাধিক থানায় খুন, খুনের চেষ্টা, অস্ত্রআইন-সহ একাধিক ধারায় ১৯টি মামলা চলছিল মণীশ শুক্লের নামেও। সিসিটিভি ফুটেজে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল! কারা খুন করল? কারা ষড়যন্ত্র করল? মণীশ শুক্লর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা যে গত কয়েকদিন তাঁর সঙ্গে থাকছিল না, সেই খবর কারা দিল আততায়ীদের? মণীশের লাইসেন্সড রিভলভার যে ইদানিং মণীশের সঙ্গে ছিল না, সেই খবরই বা কে দিল? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু এখনও অধরা! পেশায় আইনজীবী, দুই মেয়ের বাবা মণীশের খুন নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিকে! গত কয়েক বছরে দুরন্ত গতিতে মণীশের উত্থ্বান অনেককেই চমকে দিয়েছিল! আর টিটাগড় ও ব্যারাকপুরে মণীশের আধিপত্য যত বেড়েছে, ততই বেড়েছে শত্রুর সংখ্যাও! তাঁর অনুগামীরা বলছেন, রবিবারের শ্যুটআউট ছিল মণীশ শুক্লকে খুনের থার্ড অ্যাটেম্প্ট!
জেলার
নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















