এক্সপ্লোর

জেএনইউয়ে হস্টেলের ঘর বেছে বেছে হামলা চালানো হয়, হামলাকারীরা কথা বলছিল সাঙ্কেতিক ভাষায়

জেএনইউ-র গার্লস হস্টেলে হামলাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ঘটনার দিন সবরমতী ও পেরিয়ার হস্টেলে ঘর বেছে বেছে হামলা চালানো হয়। হামলার নেপথ্যে ভিতরের কয়েকজন থাকলেও অধিকাংশই ছিল বহিরাগত। হস্টেলের কোন ঘরে কে থাকেন, হামলাকারীদের কাছে সেই তথ্য ছিল। তাণ্ডবের সময় হামলাকারীরা সাঙ্কেতিক ভাষায় কথা বলছিলেন। গত কয়েকদিন ধরেই জেএনইউয়ে এসএফআই ও এবিভিপির মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন বিকেল ৪টের পর দুপক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। এর পরই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে হামলাকারীরা। সেখানেই সাঙ্কেতিক শব্দ ছড়িয়ে দেওয়া হয়। সন্ধে ৭টা নাগাদ হস্টেলের আলো নিভিয়ে হামলা শুরু হয়। ওই সময় হস্টেলের যে পড়ুয়ারা সাঙ্কেতিক ভাষায় কথা বলেছিলেন তাঁদের মারধর করা হয়নি। হামলার সময় ক্যাম্পাসে ১০ জন সাদা পোশাকে পুলিশ ছিলেন। তাঁদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। ক্যাম্পাসে হামলার কথা দিল্লি পুলিশকে জানানো হয়। কিন্তু প্রায় এক ঘণ্টা পর ক্যাম্পাসে ঢোকে পুলিশ। ইতিমধ্যেই ৫০ জন অজ্ঞাতপরিচয় মুখোশধারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২ দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে জেএনইউ-র গার্লস হস্টেলে হামলার দায় স্বীকার হিন্দু রক্ষা দলের। ভিডিও প্রকাশ করে হামলার দায়ভার নেয় তাঁরা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশবিরোধী কাজের জন্য হামলা বলে দাবি করেছে হিন্দু রক্ষা দল। দলের প্রধান পিঙ্কি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জেএনইউকাণ্ডের ২ দিন পরও ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটে মোতায়েন রয়েছে পুলিশ। অন্যদিকে, শীতকালীন সিমেস্টারের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল কর্তৃপক্ষ। রবিবার পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। জানিয়েছেন জেএনইউয়ের রেজিস্ট্রার।

নিউজ রিল Nation

আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Bulldozer Action: কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই
কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই
BJP News: ‘ইয়েস স্যর’ বা ‘ইয়েস ম্যাম’ নয়,স্কুলে নাম ডাকলে ‘জয় শ্রীরাম’ বলা উচিত পড়ুয়াদের, সুপারিশ এই বিজেপি বিধায়কের…
‘ইয়েস স্যর’ বা ‘ইয়েস ম্যাম’ নয়,স্কুলে নাম ডাকলে ‘জয় শ্রীরাম’ বলা উচিত পড়ুয়াদের, সুপারিশ এই বিজেপি বিধায়কের…
Arms Recovered: মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল ৩ টি বন্দুক, ২০ টি কার্তুজ , ১.৫ কেজি বারুদ, বোমা বাঁধার সুতলি
মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল ৩ টি বন্দুক, ২০ টি কার্তুজ , ১.৫ কেজি বারুদ, বোমা বাঁধার সুতলি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget