এক্সপ্লোর
দিল্লির ঝাঁসি রোডের সবজি মান্ডিতে ফের আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
আজ ফের দিল্লির ঝাঁসি রোডের সবজি মান্ডিতে আগুন। সকালে ওই বহুতলের চারতলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন। এর আগে গতকাল ভোর ৪টে নাগাদ ওই বহুতলের একটি ব্যাগ- জুতো তৈরির কারখানায় আগুন লাগে। পুড়ে ও দমবন্ধ হয়ে ৪৩ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। অভিযোগ ওঠে, ওই বহুতলে বেআইনিভাবে একাধিক কারখানা রয়েছে । অগ্নি নির্বাপণ বিধিও মানা হয় না বলে অভিযোগ। গতকালের অগ্নিকাণ্ডের জেরে বহুতলের এক মালিক ও তার ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
Tags :
Delhi Fireআরও দেখুন



















