এক্সপ্লোর
India Corona update: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, দৈনিক মৃত্যুতে এখনও তৃতীয় স্থানে বাংলা
দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২ জনের। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। রাজধানীতে একদিনে মৃত্যু হয়েছে ৮৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬৯৬ জনের। মোট আক্রান্ত ৯৩ লক্ষ ৯২ হাজার ৯২০। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪১ হাজার ৩২২ জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৮ লক্ষ ২ হাজার ২৬৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪১ হাজার ৪৫২। দেশে মৃত্যুর হার ১.৪৬ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৩.৭১ শতাংশ। ICMR সূত্রে খবর, ২৮ নভেম্বর পর্যন্ত দেশে ১৩ কোটি ৯৫ লক্ষ ৩ হাজার ৮০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ লক্ষ ৮৩ হাজার ৪৪৯টি নমুনা।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















