এক্সপ্লোর
টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী, আগামীকাল রাজ্যে আসছে ভ্যাকসিন
সোমবার ভ্যাকসিন নিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে টিকাকরণ শুরু হচ্ছে। ঠিক হয়েছে প্রথম দুই ধাপে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা, পঞ্চাশোর্ধ, কোমর্বিডিটি থাকা ব্যক্তি মিলিয়ে মোট ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। একই সঙ্গে আগামীকাল রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন। বিশেষ বিমানে মঙ্গলবার সকালে এই ভ্যাকসিন কলকাতায় পৌঁছবে।
আরও দেখুন

















