এক্সপ্লোর
সাংবাদিকদের সম্বন্ধে মহুয়ার অবমাননাকর মন্তব্য, তীব্র নিন্দায় প্রেস ক্লাব
এবার বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও ট্যুইট করে দাবি করা হয়েছে, সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া। এর তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব কলকাতা। যদিও, তৃণমূল সাংসদ নিজের বক্তব্যে অনড়। বিবৃতি জারি করে প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে, "কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র প্রতিবাদ করছে। তাঁর এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত ও অপমানজনক। সাংবাদিকদের আঘাত করার কোনও অধিকার কারও নেই। সাংসদের মন্তব্যের ধিক্কার জানাচ্ছি। আশা করি সাংসদ তাঁর মন্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করবেন।"
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















