এক্সপ্লোর
Reporter Stories: হায়দরাবাদ গণধর্ষণকাণ্ড: অকুস্থলে এবিপি আনন্দ
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শামশাবাদের তোন্ডুপল্লি টোল প্লাজায় স্কুটার পার্ক করে ক্যাবে চড়ে গাচ্চিবোলিতে নিজের ক্লিনিকে যান ওই চিকিত্সক। ফেরার সময় দেখেন, টোল প্লাজায় পার্কিংয়ে দাঁড় করানো তাঁর স্কুটারের চাকা পাংচার হয়ে গিয়েছে। পুলিশের দাবি, টোল প্লাজায় স্কুটার পার্ক করার সময়ই, ওই চিকিত্সক অভিযুক্তদের নজরে পড়েন। এরপর পরিকল্পনা মাফিক অভিযুক্তরা স্কুটারের চাকা পাংচার করে দেয়। তারপর ঠিক কী কী ঘটেছিল, জেনে নিন এবিপি আনন্দের প্রতিনিধির মুখে।
আরও দেখুন


















