এক্সপ্লোর
ফিল্মস্টার: সুশান্তকাণ্ডে মাদকযোগে এনসিবি হেফাজতে রিয়ার ভাই সৌভিক ও স্যামুয়েল
সুশান্ত মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক এবং সুশান্তের ম্যনেজার স্যামুয়েল মিরান্ডাকে হেফাজতে নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার আগে তাঁর বাড়িতে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালান এনসিবি-র গোয়েন্দারা। অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের বাড়িতেও আজ আলাদাভাবে তল্লাশি চালায় এনসিবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ড্রাগ অ্যাঙ্গেল খতিয়ে দেখছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিকের একটি চ্যাট সামনে এসেছে। সূত্রের দাবি, ওই চ্যাটে রিয়া সৌভিককে ড্রাগ এনে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, সৌভিকের একটি চ্যাটের সূত্রে তাঁর সঙ্গে কয়েকজন মাদক কারবারীর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। এই প্রেক্ষিতেই আজ রিয়া ও সৌভিকের বাড়িতে তল্লাশি এনসিবি-র।
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















