এক্সপ্লোর
কাল কলকাতায় মোদি, মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান সেরে যাবেন বেলুড় মঠে, সিএএ নিয়ে বিক্ষোভের আশঙ্কায় প্রধানমন্ত্রীকে জলপথে বেলুড় নিয়ে যাওয়া হবে বলে খবর
কাল কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে তাঁর যাওয়ার কথা ছিল বেলুড় মঠে। সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের আশঙ্কায় প্রধানমন্ত্রীকে জলপথে বেলুড়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে মিলেনিয়াম পার্কের দখল নিয়েছে এসপিজি। প্রধানমন্ত্রীর জলপথে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সব কিছু খতিয়ে দেখছেন তাঁর নিরাপত্তা আধিকারিকরা। যে লঞ্চে করে মোদিকে নিয়ে যাওয়া হবে তা পরীক্ষা করা হচ্ছে। মিলেনিয়াম পার্কে রয়েছে নৌসেনাও। তৈরি রাখা হয়েছে রিভার ট্রাফিক পুলিশের স্পিড বোটও
খবর
"কোমরে দড়ি বেঁধে ঘোরাক", সনৎ গ্রেফতার হতেই দাবি তুলল BJP কর্মীরা
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















