এক্সপ্লোর
শ্রীরামপুরে গৃহবধূর শ্লীলতাহানি, প্রতিবাদ করায় ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলেই মৃত্যু বধূর
হুগলির শ্রীরামপুরে গৃহবধূর শ্লীলতাহানি। প্রতিবাদ করায় ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু গৃহবধূর। অনিচ্ছাকৃত খুনের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল বাড়িতে ছিলেন না গৃহবধূর স্বামী। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করে প্রতিবেশী অমল সমাদ্দার। বাধা দেওয়ায়, ওই গৃহবধূকে সজোরে ধাক্কা মারায়, পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও দেখুন
























