এক্সপ্লোর

Shoot out: ঝাড়গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন এনভিএফ কর্মীর বিরুদ্ধে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ

ঝাড়গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন শ্যুটআউট। এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল NVF কর্মীর বিরুদ্ধে। তকবীর আলি নামে ওই যুবকের মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত NVF কর্মীর বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দিন তিনেক আগে ঝাড়গ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন পুলিশ সুপার। এদিন সেখানেই ম্যাচ দেখতে গিয়েছিলেন ৩২ বছরের তকবীর আলি। অভিযোগ, তখনই তাঁর উপর চড়াও হন NVF কর্মী বিশ্বজিৎ গুরুং। নিজের সার্ভিস রিভলবার দিয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালান তিনি। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, পালাতে যান যুবক। এরপর ফের তাঁকে গুলি করা হয়। গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। সেখানে থেকে কলকাতার SSKM-এ রেফার করা হয়। এরপর পথেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ও নিহত যুবক দুজনেই জমি বেচাকেনার কাজ করতেন। মৃতের পরিবারের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই এই খুন। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
শীতের দুপুরে তখন জমে উঠেছিল ম্যাচটা, হঠাৎ গুলির শব্দে সব চুপ। ঝাড়গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন শ্যুটআউট। যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল NVF কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে, জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। মঙ্গলবারের দুপুরে ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল ঝাড়গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবা। তিন দিন আগেই এলাকার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন পুলিশ সুপার।এদিন সেখানে ম্যাচ দেখতে গিয়েছিলেন তকবীর আলি। তখনই তাঁর উপর চড়াও হন National Volunteer Force তথা NVF কর্মী বিশ্বজিৎ গুরুঙ্গ। অভিযোগ, সার্ভিস রিভলবার দিয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালান তিনি। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, পালাতে যান যুবক। এরপর ফের তাঁকে গুলি করা হয়। যুবকের মাথায় গুলি লাগে। গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে NVF কর্মীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। সেখান থেকে কলকাতার SSKM-এ রেফার করা হয়। কিন্তু পথেই মৃত্যু হয় ৩২ বছরের তকবীরের। মৃতের বাড়ি ঝাড়গ্রামের রাধানগরে। অভিযুক্তের বাড়ি বাছুরডোবার খেলার মাঠের পাশেই। যুবক গুলিবিদ্ধ হওয়ার পরই অভিযুক্ত NVF কর্মীর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, নিহত এবং অভিযুক্ত দু’জনই জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা, সেই NVF কর্মীর হাতে যুবক খুনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছে বাম-বিজেপি। ঘটনার নিন্দা করলেও, পুলিশি তদন্তের উপরই ভরসা রাখছে তৃণমূল। এখনও পলাতক অভিযুক্ত NVF কর্মী।
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget