এক্সপ্লোর

Shoot out: ঝাড়গ্রামে ক্রিকেট ম্যাচে যুবককে খুন, অভিযুক্ত এনভিএফ কর্মীর বাড়িতে আগুন উত্তেজিত জনতার

শীতের দুপুরে তখন জমে উঠেছিল ম্যাচটা, হঠাৎ গুলির শব্দে সব চুপ। ঝাড়গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন Shootout। যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল NVF কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে, জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। মঙ্গলবার দুপুরে ঘটনাকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল ঝাড়গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবা। তিন দিন আগেই এলাকার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন পুলিশ সুপার। এদিন সেখানে ম্যাচ দেখতে গিয়েছিলেন তকবীর আলি। তখনই তাঁর উপর চড়াও হন National Volunteer Force তথা NVF কর্মী বিশ্বজিৎ গুরুঙ্গ। অভিযোগ, সার্ভিস রিভলবার দিয়ে যুবককে লক্ষ্য করে গুলি চালান তিনি। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায়, পালাতে যান যুবক। এরপর ফের তাঁকে গুলি করা হয়। যুবকের মাথায় গুলি লাগে। গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগও উঠেছে NVF কর্মীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় প্রথমে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যুবককে। সেখান থেকে কলকাতার SSKM-এ রেফার করা হয়। কিন্তু পথেই মৃত্যু হয় ৩২ বছরের তকবীরের। মৃতের বাড়ি ঝাড়গ্রামের রাধানগরে। অভিযুক্তের বাড়ি বাছুরডোবার খেলার মাঠের পাশেই। যুবক গুলিবিদ্ধ হওয়ার পরই অভিযুক্ত NVF কর্মীর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, নিহত এবং অভিযুক্ত দু’জনই জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। যাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা, সেই NVF কর্মীর হাতে যুবক খুনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছে বাম-বিজেপি। ঘটনার নিন্দা করলেও, পুলিশি তদন্তের উপরই ভরসা রাখছে তৃণমূল। এখনও পলাতক অভিযুক্ত NVF কর্মী।
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget