এক্সপ্লোর
লকডাউন বিধি ভাঙার অভিযোগ, রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে আলিপুরদুয়ারে যজ্ঞানুষ্ঠান বন্ধ করল পুলিশ
লকডাউন বিধি ভাঙার অভিযোগ। রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে আলিপুরদুয়ারে যজ্ঞানুষ্ঠান বন্ধ করল পুলিশ। আলিপুরদুয়ারের পলাশতলি দুর্গামন্দিরে আজ সকাল থেকে রাম পুজোর আয়োজন করে বিজেপির স্থানীয় নেতৃত্ব। ৫ হাজার লাড্ডু, মাস্ক এবং স্যানিটাইজার বিলির উদ্যোগও নেওয়া হয়। কিন্তু, লকডাউন বিধি ভাঙার অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। নেপথ্যে শাসকদলের হাত। অভিযোগ স্থানীয় বিজেপি নেতাদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
আরও দেখুন



















