এক্সপ্লোর
ফের হাতির হানা! বাঁকুড়ার পাত্রসায়রে হামলা চালাল দলছুট হাতি, লণ্ডভণ্ড দোকানপাট
বাঁকুড়ার পাত্রসায়রের বীরসিংহ গ্রামে দলছুট হাতির হানা। বেশ কয়েকটি দোকান ভাঙচুর। ভাঙল তাঁত যন্ত্র। আতঙ্কিত গ্রামবাসীরা। বন দফতর সূত্রে খবর, গতকাল রাতে ৩৮-৪০টি হাতির দলকে পাত্রসায়র থেকে সোনামুখীর জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন বন কর্মী ও হুলা পার্টির সদস্যরা। সেইসময় একটি দাঁতাল দলছুট হয়ে বীরসিংহ গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। পরপর ৮টি দোকান ভাঙচুর করে। ভেঙে দেয় তাঁত যন্ত্র। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।
আরও দেখুন
















