এক্সপ্লোর
CBI Raid in Illegal Coal Trade: কয়লা পাচারকাণ্ডে রাজ্যে ECL চার জেনারেল ম্যানেজারের বাড়িতে তল্লাশি চালাল CBI
কয়লা পাচারকাণ্ডে রাজ্যে এবার বড়সড় অভিযানে নামল সিবিআই। সকাল থেকে রানিগঞ্জ, আসানসোল, পুরুলিয়া, দুর্গাপুর সহ প্রায় ৩৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। প্রায় আড়াইশো থেকে ৩০০ জন অফিসার তল্লাশিতে নেমেছেন। কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতে চলছে তল্লাশি। লালার অফিস এবং তাঁর সঙ্গীদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। পাশাপাশি, ইসিএলের চার জেনারেল ম্যানেজারের বাড়িতেও চলছে তল্লাশি।
আরও দেখুন
















