এক্সপ্লোর
আজ রাজ্যে পৌঁছচ্ছে কোভিশিল্ড, ৫৮টি কন্টেনারে আসছে ৭ লক্ষ ভ্যাকসিন
আজ রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন। বাগবাজারে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল স্টোরে রাখা হবে ভ্যাকসিন। মোট ৫৮টি কন্টেনারে করে ভ্যাকসিন আজ রাজ্যে পৌঁছবে। প্রাথমিকভাবে রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিন পৌঁছচ্ছে। ইতিমধ্যেই পুণের সিরাম ইন্সটিটিউট থেকে রওনা হয়ে গিয়েছে কন্টেনারগুলি। পুণে বিমানবন্দর থেকে কার্গো বিমানে দুপুর ২টো নাগাদ কলকাতায় পৌঁছবে ভ্যাকসিন। দুপুর ২টো ৩৫ মিনিটে দমদম বিমানবন্দর থেকে বাগবাজারে নিয়ে যাওয়া হবে। থাকবে পুলিশের পাইলট কার। এরপর ৮৭ ভ্যাকসিন ভ্যানের মাধ্যমে রাজ্যের নানা প্রান্তে ভ্যাকসিন পৌঁছবে।
আরও দেখুন

















