এক্সপ্লোর

শনিবার থেকে রাজ্যে শুরু হবে করোনার টিকাকরণ, বাগবাজার স্টোর থেকে সরকারি হাসপাতালগুলিতে পৌঁছল কোভিশিল্ড

শনিবার থেকে রাজ্যে শুরু হবে করোনার টিকাকরণ। বাগবাজার স্টোর থেকে সরকারি হাসপাতালগুলিতে পৌঁছল কোভিশিল্ড। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওইদিন দুপুরে টিকাকরণ কর্মসূচি নবান্ন থেকে ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের পাশাপাশি ৩টি বেসরকারি হাসপাতালেও টিকা দেওয়া হবে বিনামূল্যে।
কথায় বলে, পিঠে খেলে পেটে সয়। আর টিকা নিলে করোনাও সয়! বাঙালির ঘরে ঘরে যখন ডাক দিয়েছে পৌষ... উঠেছে পিঠে-পুলির সুঘ্রাণ, তখন ব্যস্ততা তুঙ্গে স্বাস্থ্য দফতরে। সংক্রান্তিতে করোনা দূর করার শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার থেকে রাজ্যে শুরু হবে টিকাকরণ। সকাল ৯ টা থেকে ২০৭ টি জায়গায় হবে টিকা দেওয়া। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দুপুর ১ টা থেকে টিকাকরণ কর্মসূচি নবান্ন থেকে ভার্চুয়ালি দেখবেন মুখ্যমন্ত্রী। টিকা নেওয়ার পর কয়েক জনের সঙ্গে কথাও বলতে পারেন তিনি।
বুধবার জেলায় জেলায় পৌঁছে গিয়েছে কোভিশিল্ডের ডোজ। আর বৃহস্পতিবার গ্রিন করিডর করে টিকা পৌছল শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে। বৃহস্পতিবার বেলা ১২ট ২০ নাগাদ বাগবাজার স্টোর থেকে রওনা হয় টিকার গাড়ি। ১ হাজার ৯৫০ ডোজ কোভিশিল্ড নিয়ে আরজি কর হাসপাতালের পৌঁছয় মাত্র ৯ মিনিটে। প্রায় ৩ হাজার ডোজ টিকা নিয়ে আরজিকর থেকে  ৮ মিনিটের মধ্যে গাড়ি পৌঁছয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরজি কর  ও কলকাতা মেডিক্যালের পাশাপাশি, এদিন করোনার টিকা পৌঁছে দেওয়া হয় এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালেও। কলকাতা মেডিক্যালে টিকা পৌঁছে দেওয়ার পর ৪ হাজার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয় এনআরএস হাসপাতালে। সময় লাগে মাত্র ৬ মিনিট। এনআরএস থেকে গাড়ি রওনা হয় ন্যাশনাল মেডিক্যালের উদ্দেশে। মাত্র ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে দেওয়া হয় ১ হাজার ৬০০ ডোজ টিকা। এসএসকেএমে পাঠানো হয় ৪ হাজার ২৫০টি ডোজ। সময় লাগে ৪ মিনিট। সেখান থেকে ৫ মিনিটের মধ্যে ৮৫০টি টিকা পৌঁছে দেওয়া হয় চিত্তরঞ্জন সেবা সদনে। 
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৬ তারিখ সরকারি হাসপাতালের পাশাপাশি, ৩টি বেসরকারি হাসপাতালেও শুরু হবে ভ্যাকসিনেশন। সেই জন্য শুক্রবার সকালে কোভিশিল্ড পাঠানো হবে ঢাকুরিয়া আমরি, অ্যাপোলো ও আর এন টেগোর হাসপাতালে।
পাশাপাশি বালিগঞ্জ ফাঁড়ির ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর থেকে ভ্যাকসিন পাঠানো হবে কলকাতা পুরসভার বিভিন্ন বরোর ভ্যাকসিনেশন সেন্টারে যেখানে আইস লাইন্ড রেফ্রিজারেটর আছে। শুক্রবার টিকা পাঠানো হবে কমান্ড হাসপাতালেও।
করোনার টিকা পৌঁছনোর মধ্যেই এদিন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান কলকাতা পুরসভার অস্থায়ী কর্মীরা। দাবি, টাকা বাড়ানোর পাশাপাশি তাঁদেরকেও দিতে হবে করোনার টিকা।
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget