সারাদিনে বড় খবর: আমেরিকায় আজ থেকে ভ্যাকসিন প্রয়োগ, Corona আক্রান্ত JP Naddaর আরোগ্যকামনায় ট্যুইট মমতার ও অন্য খবর ফটাফটে
BJP নেতা খুনে হালিশহরে ধুন্ধুমার। বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, দেহ নিয়ে মিছিল। ধৃত ৩ তৃণমূল সমর্থকের জেল হেফাজত। হালিশহরে বিজেপি নেতা হত্যাকাণ্ডে চরম চাপানউতোর। তৃণমূল নেতাদের পাশে এক অভিযুক্তের ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিংহের। এখনই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দাবি Kailash Vijayvargiya-র। বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা, পাল্টা তৃণমূল। রাষ্ট্রপতি শাসনের দাবি মুকুলের। তৃণমূল সরকার সংখ্যাগরিষ্ঠ, পাল্টা জবাব সৌগতর। তিন আইপিএসকে নিয়ে অব্যাহত তৃণমূল-বিজেপি তরজা। ডোমজুড়ে রাজীবের সমর্থনে পোস্টের, ক্ষোভ প্রশমনে উদ্যোগী তৃণমূল। PK-কে নিয়ে রাজীবের সঙ্গে বৈঠক পার্থর। দলের কিছু নেতার দুর্নীতি-স্তাবকতায় অসন্তোষ প্রকাশ, সূত্রের খবর। আমি সমর্থন করি না, মন্তব্য রাজীবের। মহিষাদলে অরাজনৈতিক সভা থেকে ফের তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। ভোটার আগে এবার বিজেপির অস্ত্র বেকারত্ব। ছন্দের IPS-দের অবসরের পর ভালো জায়গা, অপছন্দদের কোণঠাসা। নামের তালিকা প্রকাশ করে ট্যুইট রাজ্যপালের। যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। পাহাড়ে তামাঙ্গ-গুরুঙ্গ তরজা। করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ট্যুইট করে তাঁর আরোগ্যকামনা করেছেন মুখ্যমন্ত্রী। আমেরিকায় আজ থেকে শুরু ভ্যাকসিন প্রয়োগ প্রক্রিয়া, সংক্রমিত দেশের ৫ শতাংশ মানুষ।





















