এক্সপ্লোর
‘ভাট বকছে বিজেপি’, ট্যুইট করে বিজেপিকে আক্রমণ ফিরহাদ-পার্থর
বিজেপির স্লোগানের পাল্টা তৃণমূলের। ‘ভাট বকছে বিজেপি’, এই স্লোগান তুলে সরব তৃণমূল। অন্যদিকে ট্যুইট করে বিজেপির সমালোচনা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মেয়র ফিরহাদ হাকিম। পার্থ চট্টোপাধ্যায় লেখেন, ‘গঠনমূলক কাজের তো নামগন্ধ নেই, খালি জাল খবর আর মিথ্যে অপ্প্রচারে ভরসা।‘ ‘ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে যে কোনও কাজ না করেও বাজে বকে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা যায়’, আক্রমণ ফিরহাদের।
আরও দেখুন



















