এক্সপ্লোর
শিয়রে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
রাজ্যে আবহাওয়ার পরিবর্তন। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। তার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের আজ সকালের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও দেখুন


















