Soumitra Khan's Wife Joins TMC: 'কাপুরুষ হওয়া পছন্দ করি না', তৃণমূলে যোগ দিয়ে স্ত্রী সুজাতার তির সৌমিত্রর দিকে?
আজ TMC-তে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। লোকসভা নির্বাচনের আগে তিনি BJP-র হয়ে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। আজ তৃণমূল ভবনে তৃণমূল সাংসদ সৌগত রায়, কুণাল ঘোষের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলে যোগ দিয়ে সুজাতা মণ্ডল খাঁ বলেন, "প্রিয় নেত্রীর সঙ্গে কাজ করতে চাই। বিজেপিতে কোনও সম্মান ও মর্যাদা নেই। পরিশ্রমী কর্মীদের জায়গা দেয় না বিজেপি।" শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তোপ দেগে তিনি বলেন, "আমি সুযোগ সন্ধানী নই। শুভেন্দু ধান্দাবাজ, তাঁকে নেতা বলে মানি না।" তৃণমূলে যে সব লোকেরা দুর্নীতিগ্রস্ত, বিজেপিতে গেলে তাঁরা কি করে শুদ্ধ হয়ে যাবেন?, কটাক্ষ সুজাতার।





















