West Bengal Election 2021: 'আমিত্বই বড় সুজাতার', কটাক্ষ বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্রর, 'ও এত বড় নেত্রী নয় যে জবাব দিতে হবে', পাল্টা সুজাতা
তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan)। জবাবে সৌমিত্র খাঁ (Saumitra Khan) সেরকম কড়া কথা না বললেও, সুর চড়িয়েছেন কাঞ্চনা মৈত্র। তাঁর অভিযোগ, সংগঠন নয়, সুজাতার কাছে বড় হয়ে উঠেছিল আমিত্ব। পাল্টা কটাক্ষের সুরে সুজাতা মণ্ডল খাঁ বলেছেন, কাঞ্চনা এত বড় নেত্রী নয় যে তাঁর কথার উত্তর দিতে হবে। দলবদলের জেরে সংসারে ভাঙন, এবং তার জেরে এমন মান-অভিমানে ভরা বাগযুদ্ধ রাজ্য রাজনীতিতে কখনও দেখা যায়নি! তবে এই বাগযুদ্ধে জড়িয়েছেন তৃতীয় এক চরিত্র। টালিগঞ্জের অভিনেত্রী এবং বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র। সোমবার সুজাতা খাঁ তৃণমূলের গিয়ে সরব হতেই পাল্টা মুখ খুলেছেন কাঞ্চনা। আর তারপরই জমে উঠেছে কাঞ্চনা সুজাতার বাগযুদ্ধ।





















