এক্সপ্লোর

Mamata Banerjee: জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ, অনলাইন ক্লাসের জন্য সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ দিলীপের

জানুয়ারিতে ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার। রাজ্যে আরটিপিসিআর টেস্টের খরচ কমে ৯৫০ টাকা। আরটিপিসিআর ৯৫০ টাকার বেশি বেশি নেওয়া যাবে না। অনলাইন ক্লাসের জন্য সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব। রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে সরকার। নবান্নে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, পে কমিশনের ফলে ২ হাজার কোটির বেশি খরচ হচ্ছে।
পড়ুয়াদের জন্য এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘অনলাইন ক্লাসের জন্য ‘রাজ্যের সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার।’ তিনি যোগ করেন, ‘উচ্চমাধ্যমিক, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে। অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে।’
পাশাপাশি, করোনাকালে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কোভিড-১৯ পরীক্ষা করাতে এখন দিতে হবে ৯৫০ টাকা। মমতা বলেন, ‘আরটিপিসিআর পরীক্ষা করাতে ৯৫০ টাকার বেশি বেশি নেওয়া যাবে না।’
এদিন কেন্দ্রের বিলগ্নীকরণ নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএসএনএলে ৭০ শতাংশ কর্মীকে ভিআরএস। রেল, কোল ইন্ডিয়ার অফিসারদের ভবিষ্যৎ নেই। ‘চরম অনিশ্চয়তার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শ্রমিকদের কোনও কথা বলতে দেওয়া হয় না।’
মুখ্যমন্ত্রীর দাবি, ‘করোনা কালে ৩০০ ট্রেনের ভাড়া দিয়েছে রাজ্য। বহু জায়গা থেকে বাস ভাড়া করে এনেছে সরকার। ভেলোরে যারা আটকে পড়েছিল, থাকার ব্যবস্থা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও পাশে দাঁড়াতে হবে। সবাইকেই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনতে হবে।’ এপ্রসঙ্গেই তিনি মনে করিয়ে দেন, ‘এখনও কেন্দ্রের কাছে ৮৫ হাজার কোটির বেশি বকেয়া। তাঁর প্রশ্ন, ‘এত টাকা বকেয়া, কীভাবে সরকার চালানো যাবে?’
তাঁর অভিযোগ, ‘২ হাজার টাকা নিয়ে দুর্নীতির কথা বলছে! অথচ কৃষকবন্ধুরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।’
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘গত ১০ বছরে উনি কী করেছেন, সেটা সবাই জানে। এখন মানুষকে বোকা বানানোর চেষ্টা। কতজন স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন, সেই তথ্য দিন। কেউ এসব কথা বিশ্বাস করে না।’
আরও দেখুন
Sponsored Links by Taboola

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget