West Bengal Election 2021: 'রোজ শুধু পিসি-ভাইপো বলছেন, আগে অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান', পৈলানে অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার
বৃহস্পতিবার পৈলানে কর্মিসভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'গঙ্গাসাগর দেখতে গেছে বিজেপির ২ নম্বর নেতা। বলছে গঙ্গাসাগর এত খারাপ, আমি বলি এই মূর্তিমান কি বলছে? লজ্জা করে না, একটা পয়সা দিয়েছ। দেশে ক্ষমতায় এসে নোটবন্দি, ঘরবন্দি, হিংসা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করেছে। গ্যাসের দাম ৮০০ টাকা, তখন কেন চুপ? আগে অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখাক অমিত শাহ। অমিত শাহের ছেলেও ছাড় পাবে না। রোজ শুধু ভাইপো বলছে। তোমার ছেলের কি করে কোটি কোটি টাকা হচ্ছে?’ মমতা আরও বলেন, ‘আমফানের সময় ১০ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে তৃণমূল সরকার। এক পয়সা দেয়নি কেন্দ্র, নাটক করে ঘুরে গেলেন নরেন্দ্র মোদি। রাজ্য যে টাকা পায়, সেখান থেকে ১০০০ কোটি দিয়েছে। প্রতিদিন মিথ্যা কথা বলছে।'






















