Taratala Under Construction Building Shed Collapsed : তারাতলায় 'তাসের ঘর', ত্রুটি ছিল কাঠামোতে?
কলকাতা : ঘড়ির কাঁটায় দুপুর ১২টা বেজে ৫ মিনিট। প্রবল ঝাঁকুনি, বিকট শব্দ। এ যেন ভূমিকম্প। নিমেষের মধ্যে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদ। তারপর থেকে নতুন করে ফের খবরের শিরোনামে তারাতলা। সেখানে ফিরে এসেছে পুরনো ভয়ের ছবি। তাসের ঘরে মতো ভেঙে পড়েছে নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদ। ভেঙে পড়ে লোহার বিম। সেই সময়ের চলছিল ঢালাইয়ের কাজ। ধ্বংসস্তূপেই আটকে পড়েন বহু শ্রমিক। তারপর থেকেই ওই বিল্ডিংয়ের ভিত ও কাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশাসনিকসূত্রে খবর, জানুয়ারি মাসে অনুমোদন পেয়েছে ওই বিল্ডিংটি। কিন্তু তাও তার কাঠামোতে যে ত্রুটি রয়েছে সেই কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই।
আরও পড়ুন : তারাতলায় মহা বিপর্যয় ! ভেতর থেকে বাঁচার আর্তনাদ, কী পরিস্থিতি এই মুহূর্তে ?

















