এক্সপ্লোর

Taratala Building collapses : তারাতলায় মহা বিপর্যয় ! ভেতর থেকে বাঁচার আর্তনাদ, কী পরিস্থিতি এই মুহূর্তে ?

Under-construction warehouse collapses : বুধবার দুপুরে ভয়াবহ ঘটনা ঘটে গেল তারাতলায়। একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে ঘটে গেল বড় বিপত্তি। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে আর্তনাদ।

Under-construction warehouse collapses : বুধবার দুপুরে ভয়াবহ ঘটনা ঘটে গেল তারাতলায়। একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে ঘটে গেল বড় বিপত্তি। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে আর্তনাদ।

তারাতলায় মহা বিপর্যয় !

1/9
কলকাতা : বুধবার দুপুরে ভয়াবহ ঘটনা ঘটে গেল তারাতলায়। একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে ঘটে গেল বড় বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকেই কাজ করছিলেন। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বহু। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থল পরিদর্শনের জন্য যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

2/9
ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে আর্তনাদ। বাঁচার জন্য লড়াই চালাচ্ছেন অনেকে। ঘটনার ঠিক আগে, কেউ হয়ত সবে দুপুরের আহার শেষ করে কাজে হাত দিয়েছিলেন। কেউ হয়ত কাজের ফাঁকে পরিবারের লোকের সঙ্গে কথা বলে আবার কাজে নেমেছিলেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধান সব শেষ করে দিল। আর ফেরা হলনা নিজের বাড়িতে, নিজের প্রিয়জনের কাছে।

3/9
দুর্ঘটনার সময় ভিতরে ৫০-৬০ জন শ্রমিক ছিলেন বলে জানা যাচ্ছে। যাঁরা এখনও আটকে আছেন, তাঁদের উদ্ধার করতে গ্যাস কাটার দিয়ে লোহার অংশগুলো কেটে কেটে বার করা হচ্ছে এবং শ্রমিকদের বার করার কাজ চলছে। ভেতরে আটকে থাকা মানুষদের জল-বিস্কুট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে তাঁরা মনবল না হারিয়ে ফেলেন। কথা বলার চেষ্টা করা হচ্ছে তাঁদের সঙ্গে। বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

4/9
ভরদুপুরে শহরে বড়সড় বিপর্যয়। হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। লোহার এই স্ট্রাকচার ভেঙে ঘটল বিরাট বিপর্যয়। এখনও পর্যন্ত ৬-৭ জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (NDRF) উদ্ধারকাজ চালাচ্ছে।

5/9
ঘটনাস্থল থেকে এবিপি আনন্দর প্রতিনিধি জানালেন, মাঝে মধ্যেই ভেতর শোনা যাচ্ছে আর্তনাদ 'আমাদের  বাঁচান' । কেউ কেউ আবার হাত বের করে জানান দেওয়ার চেষ্টা করছেন .... 'বেঁচে আছি, আমায় বের করো'। তখনই সেখানে পৌঁছে যাচ্ছে দমকল বাহিনী। গ্যাস কাটার দিয়ে লোহা কেটে বের করে আনার চেষ্টা চলছে।

6/9
ঘটনাস্থলে আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান,  ''ভাল কাজ হচ্ছে। একদম NDRF, সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল, KMC সবাই একযোগে খুব ভাল কাজ করছে। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা গেছে। তিনজন মৃত। বাকি ১৮ জন জীবিত আছেন। এসএসকেএম কাজ করছে। সব মন্ত্রী লক্ষ্য রাখছেন। সেনা ও এনডিআরএফ খুব সন্তোষজনকভাবে কাজ করছে। প্রশাসন কাজ করছে। এখনও ১৮ জন ভেতরে আছে। যোগাযোগ হয়ে গেছে সেনা ও এনডিআরএফের সঙ্গে।
ঘটনাস্থলে আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''ভাল কাজ হচ্ছে। একদম NDRF, সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল, KMC সবাই একযোগে খুব ভাল কাজ করছে। এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা গেছে। তিনজন মৃত। বাকি ১৮ জন জীবিত আছেন। এসএসকেএম কাজ করছে। সব মন্ত্রী লক্ষ্য রাখছেন। সেনা ও এনডিআরএফ খুব সন্তোষজনকভাবে কাজ করছে। প্রশাসন কাজ করছে। এখনও ১৮ জন ভেতরে আছে। যোগাযোগ হয়ে গেছে সেনা ও এনডিআরএফের সঙ্গে।"
7/9
ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন এবং আর্থমুভার। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি, ক্রেন এবং আর্থমুভার। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
8/9
দুর্ঘটনার পর কন্ট্রোল রুম খুলেছে বিপর্যয় মোকাবিলা দফতর। কন্ট্রোল রুমের যে নম্বর প্রকাশ করা হয়েছে, তা হল- 1070, 8697981070, 033 22143526, 033 22535185. সমগ্র পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

9/9
একের পর এক অ্যাম্বুল্যান্স আহতদের নিয়ে হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত এসএসকেএমের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হচ্ছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। কারোর হাত-পা ভেঙেছে, কারোর মুখের চোয়াল ভেঙেছে। তবে দুর্ঘটনাস্থলের সামগ্রিক পরিস্থিতি বিচার করে বলা যায় পরিস্থিতি খুবই ভয়ানক। আরও বাড়তে পারে মৃত ও আহতের সংখ্যা।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Advertisement
Advertisement

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI!  জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget