এক্সপ্লোর
West Bengal Assembly Election 2021: বাঁকুড়ায় 'আক্রান্ত' BJP নেতা, অভিযোগ Trinamool Congress--এর বিরুদ্ধে
বাঁকুড়ার খাতরায় BJP নেতাকে মারধর, কার্যালয় ভাঙচুরের অভিযোগ Trinamool Congress-এর বিরুদ্ধে। স্থানীয় যুব তৃণমূল নেতার মদতে হামলার অভিযোগ উঠেছে। 'আক্রান্ত' BJP-র জেলা সাধারণ সম্পাদক শ্যামল সরকার। শনিবার রাতে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় বন্ধ করার সময় কয়েকজন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। অভিযোগ লাঠিসোটা, রড দিয়ে পার্টি অফিসে হামলা চালায়। বিজেপি নেতা বাধা দিতে গেলে তাঁকে মারধোর করা হয়। অভিযোগের তির Trinamool Congress-এর দিকে। যদিও TMC জেলা নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই, বিজেপির গোষ্টীকোন্দলের জেরেই ঘটনাটি ঘটেছে।
জেলার
মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















