এক্সপ্লোর

live updates: নোটিস দিল বিজেপি, কর্নাটকে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি কুমারস্বামী সরকার

Kumaraswamy government to face Karnataka trust vote on Thursday live updates: নোটিস দিল বিজেপি, কর্নাটকে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি কুমারস্বামী সরকার

Background

বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্নাটক বিধানসভায় শক্তিপরীক্ষা কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের। কংগ্রেসের ১৩, জেডি(এস)-এর ৩, সব মিলিয়ে শাসক শিবিরের ১৬ বিধায়কের ইস্তফার সিদ্ধান্তে টালমাটাল পরিস্থিতির সম্মুখীন রাজ্যের এইচ ডি কুমারস্বামী সরকার। আজ বিধানসভার কার্যক্রম সংক্রান্ত উপদেষ্টা প্যানেলের বৈঠকে ঠিক হয়েছে, বৃহস্পতিবার আস্থাভোট হবে বিধানসভায়। সকাল ১১টায় আস্থাপ্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে বলে জানান কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
কুমারস্বামী নিজেই গত সপ্তাহে আস্থাভোটের মুখোমুখি হওয়ার প্রস্তাব দেন। ১৬ কংগ্রেস, জেডি(এস) বিধায়ক স্পিকার কে আর রমেশ কুমারকে ইস্তফাপত্র দেওয়ায় তাঁর জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে। ১৬ জনের ইস্তফা গৃহীত হলে ২২৪ সদস্যের কর্নাটক বিধানসভার শক্তি কমে হবে ২০৯। সেক্ষেত্রে কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের টিকে থাকতে প্রয়োজন হবে ১০৫ জনের। কিন্তু তাদের শক্তি এখন মাত্র ১০১। বিজেপির হাতে আছে ১০৫ জন বিধায়ক। দুজন নির্দল বিধায়কও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে।
বিধায়ক ১৬ জনের ইস্তফার বৈধতা নির্ধারণের প্রশ্ন চটজলদি সিদ্ধান্ত নিতে নারাজ বলেই এখনও বহাল রয়েছে কুমারস্বামী সরকার। স্পিকার জানিয়ে দিয়েছেন, আগে তিনি পুরোপুরি নিশ্চিত হবেন যে, ওই ১৬ জন স্বেচ্ছায়, কোনও চাপের মুখে পড়ে নয়, ইস্তফা দিয়েছেন। আইনে সেটাই তাঁর করা উচিত। ১০ বিদ্রোহী বিধায়কের পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দ্রুত সিদ্ধান্ত নিতে বলার পরও তিনি অবস্থানে অটল রয়েছেন। স্পিকারের বক্তব্য শোনার পর অবশ্য শীর্ষ আদালত পরে তাঁকে বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ বাতিল বা তাঁদের ইস্তফা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখে।
বিজেপি কর্নাটকে ক্রমাগত চাপ বাড়িয়ে কুমারস্বামী ইস্তফা দিয়ে দলের রাজ্য সভাপতি বি এস ইয়েদুরাপ্পাকে শাসনভার হাতে নেওয়ার রাস্তা করে দেওয়ার দাবি করলে তিনি পাল্টা আস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন।
এদিন বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বিজেপি স্পিকারকে নোটিস দিয়ে কুমারস্বামী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায়। বিজেপির তরফে বৈঠকে ছিলেন ইয়েদুরাপ্পা। অনাস্থা প্রস্তাব তোলার জন্য তিনি নোটিস দেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সি টি রবি।


17:20 PM (IST)  •  15 Jul 2019

এদিকে মুম্বইয়ের হোটেলে স্বেচ্ছাবন্দি থাকা বিদ্রোহী বিধায়করা শহরের পুলিশ প্রধানকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, তাঁরা মল্লিকার্জুন খাড়গে বা কংগ্রেসের আর কোনও নেতার সঙ্গেই দেখা করতে বিন্দুমাত্র আগ্রহী নন। বিদ্রোহীরা মহানগরীর যে রেনেসাঁ পোয়াই হোটেল রয়েছেন, সেখানে খাড়গে ও কংগ্রেসের উল্লেখযোগ্য নেতারা, এমনকী মুখ্যমন্ত্রী কুমারস্বামীও তাঁদের বোঝানোর জন্য যেতে পারেন বলে খবর রয়েছে। এই প্রেক্ষাপটেই তাঁরা পুলিশ প্রধানকে লেখা চিঠিতে বলেছেন, খাড়গে বা গুলাম নবি আজাদ বা অন্য কোনও কংগ্রেস নেতার সঙ্গেই দেখা করার কোনও বাসনা তাঁদের নেই। বরং তাঁদের ভয় দেখানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কংগ্রেস নেতারা এলে যেন তাঁদের আটকানো হয়, পুলিশকে আবেদন করেছেন বিদ্রোহী শাসক শিবিরের এমএলএ-রা। ১৫ বিধায়ক হোটেলে আছেন। কর্নাটকে ঘর গুছিয়ে কুমারস্বামী সরকার বাঁচাতে গত রবিবারই বৈঠকে বসেছেন কংগ্রেস-জেডি (এস) জোটের নেতারা। কুমারস্বামী সরকারের বিধানসভায় শক্তিপরীক্ষার আগে বিদ্রোহী বিধায়কদের বুঝিয়ে ঘরে ফেরাতে তাঁদের প্রয়াস চলছে। যদিও বিদ্রোহী বিধায়করাও জানিয়ে দিয়েছেন, তাঁরা ইস্তফার পদক্ষেপে অনড়।
17:51 PM (IST)  •  15 Jul 2019

মুম্বইয়ের হোটেলে ঘাঁটি গেড়ে থাকা বিদ্রোহী বিধায়করা ১৮ জুলাই কুমারস্বামীর আস্থা প্রস্তাবের ওপর ভোটদানে গরহাজির থাকতে পারেন বলে সূত্রের দাবি। বিধানসভায় শক্তিপরীক্ষার সময় তাঁরা বেঙ্গালুরুর বিমান ধরবেন না, এমনটাই শোনা যাচ্ছে। বিধায়কদের মুম্বইয়ে থাকার ব্যাপারে সমন্বয় রক্ষা করা সূত্রটি বলেছে, বিদ্রোহী বিধায়করা বিধানসভার স্পিকারকে ইস্তফাপত্র পেশ করেছেন। তাঁরা ইস্তফার সিদ্ধান্তে অটল, তাই শক্তিপরীক্ষার সময় তাঁদের বিধানসভায় হাজির থাকার কোনও কারণই নেই। ৩ থেকে ৪ জন বিধায়ক বিজেপিতে ভিড়তে পারেন, কিন্তু মুম্বইয়ে আসছেন না।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget