এক্সপ্লোর

PM Kisan 14th Installment: আজ সাড়ে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি! আপনার নাম তালিকায় রয়েছে?

PM Narendra Modi: বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওই কিস্তি পাঠানোর কথা। রাজস্থান সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। তারই মাঝে একটি অনুষ্ঠানের মাধ্য়মে এই কিস্তি পাঠানো হবে।

নয়াদিল্লি: কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Nidhi)। আজই তার ১৪তম কিস্তি পাবেন উপভোক্তা কৃষকরা। রাজস্থানের সিকার জেলায় একটি অনুষ্ঠান থেকে এই প্রকল্পের কিস্তি পাঠাবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ওই কিস্তি পাঠানোর কথা। রাজস্থান সফরে রয়েছেন নরেন্দ্র মোদি। তারই মাঝে একটি অনুষ্ঠানের মাধ্য়মে এই কিস্তি পাঠানো হবে। সূত্রের খবর, এই কিস্তির মাধ্য়মে দেশের অন্তত সাড়ে আট কোটি কৃষকের অ্যাকাউন্টে মোট ১৭ হাজার কোটি টাকা ঢুকবে।  ১১টা থেকে ১২টার মধ্যে ওই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা ঢুকে যাবে বলে সূত্রের খবর। ওই অনুষ্ঠানে, এই প্রকল্পের উপভোক্তাদের সঙ্গেও কথা বলতে পারেন। 

আর্থিক সাহায্য দিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে শুরু হয়েছিল এই প্রকল্প। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই প্রকল্প। এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে উপভোক্তা কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। বছরে ৩টি কিস্তিতে দেওয়া হয়ে থাকে এই টাকা। চার মাসের ব্য়বধানে এই কিস্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের ১৪তম কিস্তি তাঁরাই পাবেন যাঁদের অ্যাকাউন্ট আধার এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে লিঙ্ক করা রয়েছে।

রাজস্থানে একাধিক প্রকল্প:
এই বছরই শেষদিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন (Vidhan Sabha Election) রয়েছে। তার আগে এখন মরুরাজ্যের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এদিন রাজস্থান সফরে একাধিক প্রকল্পের উদ্বোধনের কথাও হয়েছে। চিতোরগড়, সিরোহি-সহ মোট পাঁচটি জায়গায় পাঁচটি মেডিক্যাল কলেজ উদ্বোধনের কথা রয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি একলব্য মডেল আবাসিক স্কুলও উদ্বোধন করবেন মোদি। আদিবাসী জনজাতিভুক্তদের শিক্ষার লক্ষ্যে এই স্কুলগুলি তৈরি।

আগের কিস্তিও কি সবাই পেয়েছেন?
দেশে এখনও এমন অনেক কৃষক রয়েছে যাঁরা এখনও এই প্রকল্পের অধীনে ১৩তম কিস্তি পাননি। ফলে ওই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু নিয়ম সংক্রান্ত এবং প্রযুক্তিগত ত্রুটির জন্য এই সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। সেগুলি ঠিক না হওয়া পর্যন্ত এই টাকা ঢুকবে না বলে জানা গিয়েছে। যে কৃষকরা এখনও e-KYC করেননি তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে না। 

আরও পড়ুন: একটি টফির দামে ২টি শেয়ার, আড়াই বছরে ২৮ গুণ দাম বেড়েছে এই মাল্টিব্যাগারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget