এক্সপ্লোর

Astro Tips : দেবগৃহারম্ভ-সহ একাধিক শুভকাজের যোগ আছে আজ, কখন করতে পারেন যাত্রা ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৭ মাঘ, ২২ জানুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ২৬ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ১২ মিনিট

কালবেলাদি - ৭:৪৭ গতে ৯:৭ মধ্যে ও ২:৩০ গতে ৩:৫১ মধ্যে

কালরাত্রি - ১০:১০ গতে ১১:৪৯ মধ্যে 

যাত্রা - শুভ পূর্বে নিষেধ, সন্ধে ৫:১৭ গতে নৈর্ঋতে অগ্নিকোণেও নিষেধ, রাত্রি ৮:৫৩ গতে মাত্র পূর্বে নিষেধ, শেষরাত্রি ৬:৮ গতে যাত্রা নেই

শুভকাজ- গাত্রহরিদ্রা, নামকরণ, দীক্ষা, দেবগৃহারম্ভ, দেবগৃহপ্রবেশ, গ্রহপুজো, শান্তিস্বস্ত্যয়ন, বিবাহ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ (Aries Horoscope): সার্বিক ভাবে দিনটি খুব ভাল কাটবে। পেশাদারদের জন্য কোনও আশার বার্তা আসার সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে আয়ও যে জন্য আপনি মন-মেজাজ ফুরফুরে থাকবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্যও সুখবর থাকতে পারে।

বৃষ (Taurus Horoscope):তরতাজা অনুভব করবেন, কিন্তু কর্মস্থলে বিপুল চ্যালেঞ্জের সম্ভাবনা থাকছে। পরিবারের জন্য খরচ বাড়তে পারে। তাই বুঝে খরচ করুন যাতে অপচয় না হয়।

মিথুন (Gemini Horoscope): দিনটি মোটের উপর ভাল ভাবে কাটার সম্ভাবনা রয়েছে। অফিসে সম্মান পেতে পারেন।  ব্যবসায় উন্নতির সুযোগ থাকতে পারে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সঠিক সময়ে ভারসাম্যযুক্ত খাবার অত্যন্ত জরুরি। বাইরের খাবার খেলে স্বাস্থ্য আরও বিগরোতে পারে।

কর্কট (Cancer Horoscope):সর্দি-কাশিতে ভোগার আশঙ্কা রয়েছে। শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ খান।

সিংহ (Leo Horoscope):নতুন কোনও খবর পেতে পারেন। খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্য কিছু নিয়ে আনন্দে ভরপুর থাকারও সুযোগ আসতে পারে। ভেবেচিন্তে এগোলে খরচে রাশ টানা সম্ভব।

কন্যা (Virgo Horoscope): যাঁরা পেশাদার, তাঁদের জন্য পরামর্শ, আজকের দিনটা কাজ ছাড়া অন্য কোনও দিকে মন না দিলেই ভাল। মন সামান্য বিক্ষিপ্ত হলেই অফিসে বসের কাছে কটু কথা শুনতে হতে পারে।

তুলা (Libra Horoscope): যুগলদের মধ্যে অশান্তি মিটতে পারে। কেউ কেউ অযোধ্যা যাওয়ারও সুযোগ পেতে পারেন। কাজের বহর বাড়লেও সহজেই তা করে ফেলতে পারবেন। 

বৃশ্চিক (Scorpio Horoscope): চাকরিতে পদোন্নতির সম্ভাবনা।  ঊর্ধ্বতন আপনার কাজ নিয়ে সন্তুষ্ট হবেন, তাই পদোনন্নতি হতে পারে। বাড়িতেও আনন্দের পরিবেশ থাকার কথা। ব্যবসায়ীরা কাজ এগনোর আগে আরও একটু সময় নিন।

ধনু (Sagitarius Horoscope): সার্বিক ভাবে ভাল কাটবে দিন। বিশেষত, পেশাদার জীবনে সম্পূর্ণ সৎ পথে কাজের সুযোগ থাকবে। সেটা করতে পেরে আপনিও আনন্দিত হবে। তবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। 

মকর (Capricorn Horoscope):কর্মস্থলে ঝঞ্ঝাট থাকার কথা নয়। মোটের উপর নিরিবিলিতেই দিনটি কাটার কথা। 

কুম্ভ (Aquarius Horoscope) :তুলনামূলক ভাবে আজকের দিনটা অনেকটাই ভালো কাটার সম্ভাবনা রয়েছে। পেশাদার জীবনে এগোনোর সুযোগ। যা কাজ করবেন, তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। সহকর্মীরা আপনার সঙ্গে পুরোদস্তুর সহযোগিতা করবে।

মীন (Pisces Horoscope): কর্মস্থলে প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে। না হলে বসের কটু কথাও শুনতে হতে পারে। কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। খরচে রাশ টানার চেষ্টা করা দরকার। 

সেরা শিরোনাম

Shani Transit 2026: রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা
রুপোর পায়ে হাঁটছেন শনি, অক্টোবর পর্যন্ত ৬ রাশিতে আর্থিক ক্ষতির আশঙ্কা, পরিবারে অশান্তি, চাকরিতে ব্যর্থতা
শনি বক্রীতে তুলকালাম শুরু, অক্টোবর পর্যন্ত ৬ রাশি খুব সাবধান ! সামান্য ভুলেই বড় ক্ষতি
শনি বক্রীতে তুলকালাম শুরু, অক্টোবর পর্যন্ত ৬ রাশি খুব সাবধান ! সামান্য ভুলেই বড় ক্ষতি
Kalker Rashifal : এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
এই রাশিতে কাল গ্রহের অবস্থান অনুকূল নয়, সতর্ক থাকুন; সন্তানের কোনও বিষয় নিয়ে হতে পারে উদ্বেগ
Kalker Rashifal : ৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন
৩ রাশিতে দু'হাত ভরে অর্থ কয়েক ঘণ্টা পরেই, 'সর্বার্থ সিদ্ধি যোগ'-এর প্রভাবে জীবনে বড় পরিবর্তন

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget