এক্সপ্লোর

Astro Tips : আজ দিনটি কেমন ? কোন শুভকাজ করা যেতে পারে

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২২ মাঘ, ৬ ফেব্রুয়ারি-

সূর্যোদয়- সকাল ৬টা ২০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ২৩ মিনিট

কালবেলাদি- ৭:৪৩, ৯:৬, ২:৩৭, ৪:০

কালরাত্রি- ১০:১৫, ১:৫২ 

যাত্রা- নেই

শুভকাজ- বিক্রয়বাণিজ্য, গোবিক্রয়াদি

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে সাপ্তাহিক রাশিফল-

মেষ: কোনও কাজ সম্পন্ন করতে চাইলে এই সপ্তাহে ইতিবাচক শক্তি পাবেন। নতুন দায়িত্বভার পেতে পারেন। খুব বেশি আক্রমণাত্মক হওয়ার আগে সতর্ক হন। কোনও কিছুর মধ্যে আটকে থাকলে, বেরিয়ে আসার জন্য আদর্শ সপ্তাহ। কোনও প্রকল্প নিয়ে দেরি হয়ে থাকলে অবশেষে তা শুরু করার সময় এসেছে। নিজের কমফোর্ট জোনের বাইরে যাওয়ার সময় এসেছে।

বৃষ: নিজেকে বৃত্তের বাইরে ঠেলে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এটা নয় যে মজা করতে পারবেন না। নিজেকে ভাল রাখার জন্য তা করুন। খুব ছোট জিনিসে নিজেকে ভাল রাখার চেষ্টা করুন। ছোট কোনও পরিবর্তন বড় পার্থক্য তৈরি করতে পারে। অনেক আত্মবিশ্বাস এবং আশাবাদী মনোভাবের সঙ্গে কাজ করতে পারবেন। অতিরিক্ত প্রশ্রয় দেওয়া বা একগুঁয়ে মনোভাবে থেকে সাবধান থাকুন।

মিথুন: এই সপ্তাহে ভিন্ন দিকে নিজেকে চালনা করতে পারবেন। নানা ধরনের ভাবনা আসতে পারে এই সপ্তাহে। আবেগের ফলে অতিরিক্ত প্রতিশ্রুত দেবেন না। আপনার স্বাভাবিক কৌতূহলের সদ্ব্যবহার করুন। আবেগের ভারসাম্য বজায় রাখুন। ভালবাসার মানুষের হদিশ পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহটা ভাল। প্রমোশনের সুযোগ রয়েছে।

কর্কট: এই সপ্তাহে অতিরিক্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়ে পড়বেন। নিজের আবেগ প্রকাশ করা এবং অনুভূতি সম্পর্কে অন্যকে জানান। বেশি অভিভূত হওয়া থেকে সতর্ক থাকুন। নিজেকে গুরুত্ব দিন। নিজের সময় এবং শক্তির দিতকে নজর দিন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ। নিজের মনোভাব বোঝানো সহজ হবে না।

সিংহ: নিজের শক্তি বৃদ্ধির জন্য আদর্শ সপ্তাহ। আশা করা যেতে পারে, এই সপ্তাহে অনেক কিছুই আপনার ভাবনা অনুযায়ী হবে। অনেকেই স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হবেন। মাথা উঁচু করে এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে কাজ করুন। কোনও দায়িত্ব নেওয়া এবং সেই কাজে নিজেকে যুক্ত করার জন্য আদর্শ সময়। এই সপ্তাহে সৃজনশীলতা বজায় থাকবে।

কন্যা: আত্মবিশ্বাস বাড়তে পারে। তার ফলে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি দৃঢ় মনোভাব বজায় থাকবে। যা মোটেই খারাপ জিনিস নয়। প্রেমের সম্পর্কের জন্য ভাল সময়। নতুন কাউকে খুঁজে পেতে পারেন এই সপ্তাহে। সম্পর্কে যাঁরা রয়েছেন তাঁদের ক্ষেত্রে ভাল সময়। ভাল কাজ করে যেতে হবে। এই সপ্তাহে অনেক বেশি আত্মবিশ্বাস এবং আশাবাদী মনোভাব বজায় থাকবে।

তুলা: এই সপ্তাহে অনেক বেশি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা। কারোর সঙ্গে পার্টি বা ডেটে যাওয়ার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস পাবেন। নতুন সম্পর্ক হোক বা কর্মক্ষেত্রে, এই সপ্তাহে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। কোনও কিছু করিয়ে নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, তা কাজে লাগান। সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ। খোশগল্প এড়িয়ে চলুন।

বৃশ্চিক: কেরিয়ারের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। কেরিয়ারের  বিষয়ে কোনও সিনিয়রের সঙ্গে পরামর্শ করতে পারেন। কাজের জন্য কোনওভাবেই যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না পড়ে। সঙ্গীকেও সময় দিন। ভারসাম্য বজায় রাখুন। সম্পর্কে টানাপোড়েন মেটানোর চেষ্টা করুন। নিজেকে সময় দিন।

ধনু: কোনও ইতিবাচক বিষয়ের কারণে জীবনে বড় পরিবর্তন আসতে পারে। অন্য কারোর সঙ্গে লক্ষ্যের সাদৃশ্য পেলে আরও সহজ হবে কাজ করা। গুরুত্ব বুঝে, কোনটার আপনার প্রয়োজন বা বুঝে নিজের লক্ষ্য স্থির করুন।  কেরিয়ার নিয়ে পরিবর্তনের কথা ভাবলে এটা সঠিক সময়। সঙ্গীর সঙ্গে সময় কাটাতে সপ্তাহান্তে বেড়িয়ে আসুন।

মকর: এই সপ্তাহে বেশ কিছু বাধা আসতে পারে। কাজ করতে গেলে বাধা দেখা দিতে পারে। নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাওয়ার জন্য আদর্শ সময়। নিজের উন্নতির সম্ভাবনা রয়েছে। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নিজেকে সময় দিন। মনে রাখতে হবে লক্ষ্য পূরণের জন্য সবরকম গুণ রয়েছে।

কুম্ভ: বড় কোনও প্রকল্প আসতে পারে। সব দিক যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ আরও উন্নতি হবে। এই সপ্তাহ মজা করে কাটবে। বজায় থাকবে উচ্ছ্বাস। বন্ধু, পরিবার সহ কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। ইতিবাচক মনোভাব বজায় থাকবে।

মীন: এই সপ্তাহে বিভিন্ন কাজে ঝুঁকি নিতে হতে পারে। কোনও কাজ আটকে থাকলে তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার চারপাশের অনেকে কাজে বাধা দিতে পারেন। নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সৃজনশীল কাজে মন দিন। এতে মানসিক চাপ কমবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের উপর ভরসা করুন।

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Horoscope: বিবাহিত জীবনে আসবে এই পরিবর্তন ! কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ? পড়ুন দৈনিক রাশিফল
বিবাহিত জীবনে আসবে এই পরিবর্তন ! কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ? পড়ুন দৈনিক রাশিফল
Astro: কাউকে অন্ধভাবে বিশ্বাস করলেই বিপদ বাড়বে এই রাশির! স্বাস্থ্য ক্ষেত্রেও সমস্যা, আগামীকাল কেমন কাটবে এই ৪ রাশির ?
কাউকে অন্ধভাবে বিশ্বাস করলেই বিপদ বাড়বে এই রাশির! স্বাস্থ্য ক্ষেত্রেও সমস্যা, আগামীকাল কেমন কাটবে এই ৪ রাশির ?
Daily Astro: আগামীকাল কী ঘটবে এই ৪ রাশির ভাগ্যে ? কোন কোন ক্ষেত্রে ফিরবে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল কী ঘটবে এই ৪ রাশির ভাগ্যে ? কোন কোন ক্ষেত্রে ফিরবে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Astrology : ২ গ্রহের সংযোগে কাল থেকে একাধিক রাশির জীবনে আমূল বদল, অর্থ-কেরিয়ারে অকল্পনীয় উন্নতি
২ গ্রহের সংযোগে কাল থেকে একাধিক রাশির জীবনে আমূল বদল, অর্থ-কেরিয়ারে অকল্পনীয় উন্নতি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget