এক্সপ্লোর

NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?

অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের। শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছিল, অক্সিজেনের অভাবে নখ-জিভের একাংশ নীলচে। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে।


কলকাতা : NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা রয়েছে। তা কাটাতে এবার স্বাস্থ্য দফতরের নির্দেশে গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটির মাথায় রয়েছেন ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি।

NRS হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু কীভাবে ?

বৃহস্পতিবার NRS হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য় ছড়ায়। নার্সের রহস্যমৃত্যুতে তদন্ত কমিটির নজর এবার গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের CCTV ফুটেজে। ১২ অগাস্ট সন্ধে ৭টা থেকে ১৩ অগাস্ট সকাল ৮টা পর্যন্ত ফুটেজে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

CCTV ফুটেজে নজর

স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে তদন্ত কমিটিকে। নার্সের মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, কীভাবে তাঁর মৃত্যু হল এবং হাসপাতালে সেই সময় হাসপাতালে কী কী ঘটেছিল, তা খতিয়ে দেখবে ৮ সদস্যের তদন্ত কমিটি। বিশেষত , গাইনি সিবি বিল্ডিংয়ের অ্যান্টিনেটাল ওয়ার্ডের CCTV ফুটেজের উপর জোর দেওয়া হচ্ছে। 

অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু ?

ময়নাতদন্তের  প্রাথমিক রিপোর্ট বলছে, 'অতিরিক্ত মাত্রায় ওষুধের প্রয়োগেই মৃত্যু হতে পারে নার্সের'। তবে মনে করা হচ্ছে, ময়নাতদন্তের সঙ্গে ফরেন্সিক পরীক্ষার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। প্রাথমিকভাবে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা । 

 কী কী জানতে চায় স্বাস্থ্যভবন ?

বুধবার রাতে ডিউটি চলাকালীন কোথায় গেছিলেন রূপালি বর্মন? ওয়ার্ড থেকে ঠিক কতক্ষণ নিখোঁজ ছিলেন? তারও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। 
হাসপাতাল সূত্রে দাবি,  মৃতদেহের পাশ থেকে ২ মিলি লিটারের ইঞ্জেকশন সিরিঞ্জ, ফেন্টানিলের ২টি, মিডাজোলামের একটি ফাঁকা ভায়ল ও তিন টুকরো তুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়।   কোথা থেকে ইঞ্জেকশনের ভায়ল নিয়েছিলেন ওই নার্সিং স্টাফ? ভায়ল নেওয়ার সময় কোনও রেজিস্টারে তা নথিভুক্ত করা হয়েছিল কি? যদি রেজিস্টার না থেকে, সেক্ষেত্রে কেন হাসপাতালে তথ্য নথিভুক্ত করা হয় না? সে প্রশ্নেরও ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য ভবন।

তদন্তকারীদের সামনে আরও একটি বড় প্রশ্ন, মৃত নার্স রূপালি কোথা থেকে ইঞ্জেকশনের ভায়ল পেয়েছিলেন? ওই ভায়ল নেওয়ার সময় হাসপাতালের নিয়ম অনুযায়ী কোনও রেজিস্টার মেন্টেন করা হয়েছিল কি না, তাও জানতে চেয়েছে স্বাস্থ্যভবন। তদন্ত কমিটির রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফলাফলের দিকেই এখন নজর রয়েছে। রূপালির মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে,  প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে তদন্ত।                                    

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র
Advertisement

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget