এক্সপ্লোর

Astro Tips : শুভকাজের উদ্যোগ আজ না নেওয়াই ভাল, দিনের এই সময়গুলি এড়ান

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Festival) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। (Religion) 

আজ ৩১ শ্রাবণ, ১৭ অগাস্ট -

সূর্যোদয়- সকাল ৫টা ১৭ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা ৭ মিনিট

কালবেলাদি- ২:৫৪ গতে ৬:৭ মধ্যে

কালরাত্রি- ১১:৪২ গতে ১:৫ মধ্যে 

যাত্রা- নেই, রাত্রি ৭:৫৫ গতে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ

শুভকাজ- নেই

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- ভাল-মন্দয় মিশিয়ে যাবে এই দিনটি। পরিবারের বড়দের সঙ্গে পরামর্শ করে কাজ করুন। নয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধানচা অবলম্বন করুন। ছোটখাট বিবাদেও যোগ দেবেন না। চাকুরিজীবীদের উন্নতির সুযোগ।

বৃষ- বিশেষ কোনও কাজের কারণে অপেক্ষায় থাকলে এদিন তা সফল হবে। কোনও নতুন কাজ শুরু করতে চাইলে এদিন তা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। স্বাস্থ্য়ের দিকে বিশেষ মনোযোগ দিন।

মিথুন- আধ্যাত্মিক কোনও কাজে সময় কাটাতে পারেন এদিন। ব্যবসায় কোনও ভাল কর্মীর খোঁজ পেতে পারেন, তাঁর জন্য আপনি লাভের মুখ দেখতে পারেন। সন্তানের সঙ্গে কোনও বিষয়ে তর্ক-বিতর্ক হতে পারে।

কর্কট- কোনও কাজে পরিশ্রম করলেও আশানুরূপ ফল নাও মিলতে পারে। তার জন্য় মন খারাপ করবেন না। ঘরের কোনও কাজে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। আয়কর সংক্রান্ত কোনও সমস্যার মুখেও পড়তে হতে পারে।

সিংহ- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে সেই কারণে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকতে পারেন। দূরে কোথাও ভ্রমণ আপাতত এড়িয়ে চলুন। শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে মেপে পা ফেলতে হবে।

কন্যা- কোনও নতুন সম্পত্তি কিনতে চাইলে এটা ভাল দিন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এদিন। সন্তানের কাছ থেকে ভাল কোনও খবর মিলতে পারে। 

তুলা- ভাইবোন সংক্রান্ত কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন। পরিবারের পরিবেশ ভাল থাকবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন আপনি।   

বৃশ্চিক- ভাল-মন্দয় মিশিয়ে যাবে দিনটি। কোনওকারণে আশঙ্কা থাকতে পারে আপনার মনে। ব্যবসায় খুব বেশি বদল করবেন না। পরিচিত কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলায় রায় আপনার অনুকূলে যেতে পারে। 

ধনু- নতুন কোনও কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সঞ্চয়ের দিকে নজর দিন, নয়তো প্রয়োজনের সময় আর্থিক টানাপড়েনের সামনে পড়তে হতে পারে। 

মকর- জীবনসঙ্গী ও সন্তানদের নিয়ে উদ্বেগে থাকবেন। বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল হবে। 

কুম্ভ- কথাবার্তায় সংযম বজায় রাখুন। কোনও বিবাদে যোগ দেবেন না। খুব প্রয়োজন না হলে এদিন বাইরে বেরোবেন না। নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এদিন তা নিয়ে কাজকর্ম এগোতে পারেন। 

মীন- কোথাও ঘুরতে যেতে পারেন। হাতে কোনও সম্পত্তি আসতে পারে। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Daily Astrology: গোপন শত্রুদের বিষয়ে খুব সতর্ক হন, অতিরিক্ত বিশ্বাস যেতে পারে সব, কর্মস্থানে বড় ক্ষতির আশঙ্কা এই রাশির জাতকদের
গোপন শত্রুদের বিষয়ে খুব সতর্ক হন, অতিরিক্ত বিশ্বাস যেতে পারে সব, কর্মস্থানে বড় ক্ষতির আশঙ্কা এই রাশির জাতকদের
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Astrology : ৫ রাশির কেরিয়ারে 'ম্যাজিক' জুলাইয়েই, একাধিক গ্রহের গোচর হাতে এত অর্থ আনবে ভাবতেও পারবেন না
৫ রাশির কেরিয়ারে 'ম্যাজিক' জুলাইয়েই, একাধিক গ্রহের গোচর হাতে এত অর্থ আনবে ভাবতেও পারবেন না
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন

ভিডিও

Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget