এক্সপ্লোর

Astro Tips : আজ কি কোনও শুভকাজ করা যায় ?

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৮ আষাঢ়, ৪ জুলাই -

সূর্যোদয়- সকাল ৫টা ০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২৪ মিনিট

বারবেলাদি- ৬:৪১, গতে ৮:২১ মধ্যে ও ১:২২ গতে ৩:৩ মধ্যে

কালরাত্রি- ৭:৪৩, গতে ৯:৩ মধ্যে

যাত্রা- নেই

শুভকাজ- নেই

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল

মেষ- আঘাত লাগার আশঙ্কা। নতুন যোগাযোগে কাজের পথ খুলে যেতে পারে। বিনিয়োগে ক্ষেত্রে তাড়াহুড়ো। পরিবারকে সময় দিন। কাজে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। অসবর সময়ে কাজ করতে হতে পারে।

বৃষ- স্ত্রীর প্রতি অসম্মানজনক কথায় সমস্যা বাড়বে। কাউকে সহজলভ্য ভাববেন না। আর্থিক দিক থেকে ভাল দিন। অর্থের গুরুত্ব বুঝবেন। সহকর্মীদের সঙ্গে বিবাদে চাপ বাড়বে।

মিথুন- কঠোর পরিশ্রম লাভজনক হবে। কঠিন সময়ে আত্মীয়কে পাশে পাবেন। কঠিন কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। বাড়ির কাজ সেরে ফেলুন আজ। ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করতে পারবেন।

কর্কট- আপনার চেষ্টা এবং প্রিয়জনদের সাহায্যে লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা। পরিবারের খুশির খবর আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিন। আমদানি ও রফতানির ব্যবসায় যুক্ত যাঁরা, তাদের জন্য ভাল দিন।

সিংহ- শান্ত থাকুন। আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগান। দীর্ঘদিন ধীরে কোনও রোগে ভুগলে তা নিয়ে সতর্ক হোন। সমস্যার সমাধান কীভাবে করা যায় সেদিকে নজর দিন। মনোমালিন্য হলে সঙ্গীর সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কন্যা- বিনোদনের অংশ হিসেবে খেলাধুলো করতে পারেন। হঠাৎ রেগে গিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। কথা বলার আগে দুবার ভাবুন। সহকর্মীদের সাহায্য পাবেন আজ। চিন্তাভাবনা করে কাজ করুন। অবসর সময়ে সৃজনশীল কাজ করুন।

তুলা- নিজের আচরণের মাধ্যমে শত্রু সংখ্যা বাড়াবেন না। এমন কোনও কাজ করবেন না যাতে পরে আক্ষেপ করতে হয়। অন্যের উপকার করতে সক্ষম হবেন কাজ। কোনও নতুন কাজের সুযোগ আসবে। বিবাহিত জীবন সুখের হবে।

বৃশ্চিক- অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। সমস্যা সমাধান করা কঠিন হতে পারে আজ। আর্থিক সাহায্য পাবেন। সহকর্মীদের সমালোচনার কারণ হতে পারেন আজ।

ধনু- অত্যাধিক চিন্তায় মানসিক অশান্তি বাড়বে। উদ্বেগ এবং অস্থিরতায় শরীরের উপর প্রভাব পড়বে। অন্যের সাহায্যে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কোনও অনুষ্ঠানের পরিকল্পনা করলে, কাছের বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। শান্তভাবে কথা বলুন।

মকর- ধ্যান করলে প্রশান্তি অনুভব করবেন। প্রতিদিনের রুটিন থেকে বেরিয়ে, বন্ধুদের সঙ্গে সময় কাটান। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। প্রয়োজনে কঠিন পরিস্থিতির মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করুন। সঙ্গীর থেকে নতুন চমক পাবেন।

কুম্ভ- বাকবিতণ্ডায় জড়াবেন না। তাতে সম্পর্কের ক্ষতি হবে। সমস্যার সমাধান কীভাবে করা যায় সেদিকে নজর দিতে হবে। আর্থিক দিক থেকে কঠিন সময়। পরিবারের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে যোগ।

মীন- রোগ হতে গেলে নিয়ম করে খাওয়া দাওয়া করতে হবে। প্রতিদিন শরীরচর্চা করা বাধ্যতামূলক। অনেক দিনের জন্য কোনও বিনিয়োগ করবেন না। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajker Rashifol: অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
অর্থ ঢুকবে মুঠো মুঠো, পাবেন লটারি ! ১২ রাশির কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য, পড়ুন আপনার রাশিফল
Astro: খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
খসবে মোটা টাকা ! প্রতিকারের উপায় কী ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ? কেমন কাটবে রাশিচক্রের শেষ চার রাশির দিন ?
Tomorrow Horoscope: এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
এই কাজে তাড়াহুড়ো নয় ! ব্যবসা ও চাকরিতে বিরাট উন্নতি, কেমন কাটবে এই ৪ রাশির জাতক-জাতিকাদের ?
Daily Astro: আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল
আকাশছোঁয়া সৌভাগ্য এই ২ রাশির ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন আগামীকালের রাশিফল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget