এক্সপ্লোর

Horoscope Tomorrow: ধার নিয়ে চিন্তা! দুর্ঘটনার ভয় কাদের? কেমন কাটবে আগামীকাল?

Daily Horoscope: কেমন কাটবে আগামীকাল? কোন রাশির জাতকের কপালে কী রয়েছে? কী বলছে রাশিফল?

কলকাতা: গ্রহের গতিবিধি অনুসারে, বৃষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, নয়তো আপনার টাকা আটকে যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। সব রাশির মানুষের জন্য বৃহস্পতিবার কেমন যাবে? আসুন জেনে নিই আগামীকালের ১২টি রাশির রাশিফল

মেষ রাশি - আগামীকাল কিছুটা ক্লান্তিকর হবে। ক্লান্তির কারণে কিছুটা অসুস্থ বোধ করতে পারেন। কাজের বদলে বিশ্রাম নিতে পারেন আপনি। ব্যবসায়ীরা কর্মচারীদের থেকে সতর্ক থাকুন। অসতর্ক থাকার ফলে ক্ষতি হতে পারে। ছোট ভাই বা ছেলের উপর নজর রাখুন এদিন।

বৃষ রাশি - অফিসে কর্তৃপক্ষ হয়ে থাকলে কোনও ঝামেলা মেটানোর চেষ্টা করবেন। সব তথ্য পেয়েও চুপ না থাকাই ভাল। সততার সঙ্গে পরিশ্রম করলে ব্যবসায় উন্নতির দেখা মিলবে। নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে পারবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

মিথুন রাশি - চাকরিতে উন্নতির সুযোগ মিলবে আপনার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন আপনি। ব্যবসায়ীরা পুরনো গ্রাহকদের দিকে নজর দিন, তাহলে ব্যবসা ফের দাঁড়িয়ে যেতে পারে। যে কোনও পদক্ষেপ ভেবেচিন্তে নিন। আগুন থেকে নিরাপদে থাকার চেষ্টা করুন। 

কর্কট রাশি - সহকর্মীরা আপনার থেকে সাহায্যের আশা করে থাকলে সেই ভাবে পাশে দাঁড়ান আপনি। ব্যবসায়ীদের এদিন ভাল কোনও সুযোগ পেতে পারেন, সতর্ক থাকুন, সুযোগের সদ্ব্যবহার করুন। পরিবারের জন্যও ভাল হবে এটি। তরুণরা বন্ধুদের নিয়ে সতর্ক থাকুন। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, সতর্ক থাকুন। আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা থাকতে পারে, তবে সেই সমস্যা দ্রুত কেটে যাবে।  

সিংহ রাশি  - কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে, তাই একটু সতর্ক থাকবেন। সবদিক ভেবে প্রতিটি পদক্ষেপ করবেন। ব্যবসায় মনের মতো অগ্রগতি না পেলে চিন্তা করবেন না, সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে। কেউ কেউ খেলা, নাচ-গানের মতো কোনও প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। বিবাহিত জীবনে ভারসাম্য রাখার ক্ষেত্রে নজর দিন।  

কন্যা রাশি- যত দ্রুত সম্ভব আলস্য ত্যাগ করুন। আলস্যের কারণে কেরিয়ারে ক্ষতি হতে পারে। তাই কাজের ক্ষেত্রে সক্রিয় হতে হবে। ব্যবসায়ী নিজেদের পণ্যের গুণমানের দিকে কড়া নজর রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নিজেও সর্দি-কাশির মতো সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন।

তুলা রাশি - কাজের কারণে কোথাও ঘুরতে যেতে হতে পারে। কাজের পাশাপাশি বিনোদনের সুযোগও থাকবে। ব্যবসায়ীরা তাঁদের কাজের জন্য যদি কারও কাছ থেকে অর্থ ধার করে থাকেন তাহলে এখনই ঋণ পরিশোধ করার জন্য ভাল দিন। চোখ বন্ধ করে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।

বৃশ্চিক রাশি- আগামীকাল অফিসে পরিশ্রম হবে। রাতের দিকে কাজ থাকলে খুব খাটতে হতে পারে। যদিও পরিশ্রম অনুযায়ী সাফল্য নাও মিলতে পারে। অংশীদারি ব্য়বসায়ে সতর্ক হতে পারে। যাঁকে অংশীদার করতে চাইছেন তাঁর ব্য়াপারে ভাল করে খোঁজ নিন। অসহায় কাউকে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবন ভাল রাখার চেষ্টা করুন। 

ধনু রাশি - কাজ নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকক্ষেত্রে নিজের হাতে সমাধান থাকবে না, ঠান্ডা মাথায় বিবেচনা করবেন। ব্যবসায় লাভ ধরে রাখতে পণ্যের মান বাড়াতে হবে। যে কোনও কাজেই মনোযোগ দিতে হবে। সৎ পথে উপার্জনের কোনও বিকল্প নেই। অতিথি সমাগমের কারণে খরচ বাড়তে পারে।   

মকর রাশি - পদোন্নতির সুযোগ খুঁজে থাকলে সেভাবেই কাজ করতে হবে। এমনভাবে কাজ করুন যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন। নিজের ব্যবসার যাবতীয় সিদ্ধান্ত আপনি নিজেই নিন, নিজে হাতে সব পরিচালনা করুন। অন্য কারও কাছ থেকে খুব বেশি সাহায্যে আশা করবেন না। 

কুম্ভ রাশি - দিনটি ভাল যাবে। চাকরির জায়গায় নতুন প্রযুক্তি সঙ্গে নিজেকে আপডেট করুন। ব্যবসা সংক্রান্ত কোনও বড় চুক্তি করতে চাইলে অভিজ্ঞ কোনও বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিন। পরিবারে কোনও উত্তেজনার কারণে কটুকথা বলবেন না। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।  

মীন রাশি - কর্মক্ষেত্রে আপনার অধীনে যাঁরা কাজ করছেন তাঁদের প্রতি মনোযোগ দিন। তাঁদের সমস্যার কথা শুনুন। পৈতৃক ব্যবসা পরিচালনা করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন। সন্তান ও পরিবারের দিক থেকে সুখ ও শান্তি মিলবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ভাবে সময় কাটবেয  

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন: বাড়তে পারে খরচ, ভোগাবে স্বাস্থ্য, শনি অস্ত গেলেই নাকানিচোবানি খাবে এই ৩ রাশি

সেরা শিরোনাম

Friday Astro: ব্যবসায় বিপুল মুনাফা ও আর্থিক লাভের যোগ এই সব রাশির ভাগ্যে ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
ব্যবসায় বিপুল মুনাফা ও আর্থিক লাভের যোগ এই সব রাশির ভাগ্যে ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
Shani Vakri : শনি-বক্রীতে শুরু ভয়ঙ্কর কঠিন সময় , বড়সড় ধাক্কা আর্থিক ক্ষেত্রে, টালমাটাল পরিস্থিতিতে ৩ রাশি
শনি-বক্রীতে শুরু ভয়ঙ্কর কঠিন সময় , বড়সড় ধাক্কা আর্থিক ক্ষেত্রে, টালমাটাল পরিস্থিতিতে ৩ রাশি
Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
Daily Astrology: কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ
কাজ হারিয়েছেন ? হাতের টাকা শেষ ? কাল বিশেষ যোগ, ৫ রাশির সময় ঘুরছে, বড়সড় প্রাপ্তিযোগ

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget